-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সুরক্ষা ব্যাবস্থায় বড় সিদ্ধান্ত ! কলকাতা, মুম্বাই, দিল্লী সহ বড়ো শহরের আকাশে আক্রমণরোধী ঢাল তৈরি করছে ভারত।

- November 11, 2018

চির শত্রু চিনের রক্তচক্ষু হয়েছে,সঙ্গে জঙ্গি দেশ পাকিস্তান তো আছেই।এবার তাই দেশের বড় বড় শহরতলির গগনসীমা চির করতে একটি বিরাট প্রস্তুতি নিয়েছে ভারত।দেশীয় প্রযুক্তির অগ্নি ও ব্রাহ্মসের সাথে মার্কিন-রাশিয়া ক্ষেপণাস্ত্র ক্রয় করে দেশের শহরতলির গগণসীমা চির করে সাজানো হচ্ছে প্রতিরক্ষা ব্যাবস্থা।সেনাবাহিনীর দ্বারা জানা গিয়েছে,রাজধানী দিল্লির সাথে মহানগরী মুম্বাই ও কলকাতার মতো মহানগর ও বড়ো শহর কে ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থার পাল্লার মধ্যে নিয়ে আসা হচ্ছে,যাতে লড়াই হলে সুরক্ষিত থাকে এইসব শহর,শুধু তাই নয় ,আগের থেকে হামলার ইশারা পাওয়া যাবে এই প্রযুক্তিতে। আসলে যুদ্ধের সময়কালে দেশের বড়ো বড়ো শহরগুলোকে টার্গেটে রাখা হয় এই কারনে সরকার শহরগুলোকে নিরাপত্তাবেষ্টনীর মধ্যে ফেলে দিতে চাইছে।

আন্তজার্তিক ক্ষেত্রে বিশেষ করে প্রতিবেশী দেশ গুলির সামরিক নিরাপত্তা ব্যবস্থার দিকের কথা ভেবে রাজধানী সহ সব বড় বড় শহর গুলিতে গগনসীমা জোরদার করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই প্রকল্পে ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য সামরিক অস্ত্র যোগ করা হচ্ছে এই নিরাপত্তা রক্ষা ব্যাবস্থায়।জানিয়েছেন সেনাবাহিনীর এক উচ্চশ্রেণীর কর্তা।গোয়েন্দা বিভাগ এই ক্ষমতা কতটা এগিয়ে যেতে পারে তা খুঁটিয়ে খুঁটিয়ে পুনরিকরন করা হচ্ছে।

এবার দেশের গগনসীমার নিরাপত্তা চিন এর সমপর্যায়ে বা তার চেয়েও বেশি করতে অস্ত্রশস্ত্র যোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।জানিয়েছেন সেনাবাহিনীর উচ্চপ্রদস্থ কর্তা।যুদ্ধাস্ত্র মজবুত করতে আমেরিকার থেকে কামান ও ড্রোন নেওয়ার সিদ্ধান্ত চলছে।জলসড়ক শক্তিশালী করতে ইতিমধ্যে ২২টি “সি গার্ডিয়ান” ভারত কে বিক্রির প্রস্তাবে রাজি হয়েছে ওয়াসিংটন।নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নাট্যের সদস্য নয়,এই প্রথম এই প্রযুক্তি কোনো দেশ কে বিক্রি করছে আমেরিকা।

খুব তাড়াতাড়ি রাশিয়ার সাথে এস-ফোর ট্রায়াম এয়ার ডিফেন্স কেনার সিদ্ধান্ত হয়েছে।2020 সালের মধ্যে এই প্রযুক্তি ভারতীয় সেনা কে দিয়ে দেওয়া হবে।এর পাশাপাশি মার্কিন ন্যাশনাল আডভান্সড(ভূমি থেকে আকাশ)ক্ষেপণাস্ত্র (সিস্টেম টু)কেনার ইচ্ছা জানিয়েছে।সেনার ওই উচ্চপদস্থ কর্তার মন্তব্য আকাশসীমা প্রতিরোধ করে তুলতেই গোটা এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।গগণসীমা সুরক্ষিত করতে আপাতত সেনার হাতে রয়েছে আমাদের দেশের তৈরি অগ্নি সিরিজের ব্রহ্মস্ত্র।অগ্নি ফোর সিরিজের ক্ষেপণাস্ত্র গুলির কাছাকাছি এসে গেছে চিনের সব শহর।

একই সাথে গবেষণা চালানো হচ্ছে অগ্নি পাঁচ নিয়ে।এই সবগুলি ই গগণসীমা সুরক্ষিত করতে যোগ হবে নিরাপত্তা রক্ষায়।অর্থাৎ এই ব্যবস্থা কে এমন ভাবে সাজানোর পরিকল্পনা চলছে যাতে দেশের সব বড় বড় শহরতলি বিশেষ করে মহানগর গুলির আকাশসীমা কর্ণের মতো শক্তিশালী হয়ে উঠে এমনটাই বলেছেন ওই সেনা কর্তা।যদি কখনো শহরে ক্ষেপনাস্ত্র হানা হয় তো আগে থেকেই যাতে তাকে আটকানো যায় সেইরকম সুরক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রককে।



from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2JVr5Ro
 

Start typing and press Enter to search