-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

” মোদী আসার পর হটাৎ করে কংগ্রেসের চার পুরুষের সম্পত্তি উধাও হয়ে গেল ” – সম্বিত পাত্র !

- November 09, 2018

ঠিক ২ বছর আগে বিজেপি সরকার দেশে নোটবন্ধী করেছিলে। বিজেপির এই সিদ্ধান্তকে অনেকে যেমন প্রশংসনীয় সিদ্ধান্ত হিসাবে মেনে নিয়েছিলেন তেমনই অনেকে আবার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন । তবে বিরোধিতা করার দিক দিয়ে বিচার করলে দেখা যাবে যে কংগ্রেস এবং রাহুল গান্ধী  নোটবন্ধীর সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন। কারন এই নোটবন্ধীর ফলে গান্ধী পরিবারের অনেক কালোধন যেমন চলে গিয়েছিল সেইরকমই অনেক অসাধু কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল কংগ্রেসের।

সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলন করে বিজেপির মুখপাত্র সম্ভীত পাত্র বললেন যে, নোটবন্ধীর ফলে দেশের সবচেয়ে সমস্যা হয়েছিল রাহুল গান্ধীর কারন রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারের চার পুরুষের বেআইনি কাজকর্ম নোটবন্ধীর ফলে বন্ধ হয়ে গিয়েছিল। সেইজন্যই রাহুল গান্ধী একের পর এক মিথ্যা প্রচার করে এই নোটবন্ধীর বিরোধিতা করছিলেন। কিন্তু দেশের জনতা কে রাহুল গান্ধী এই মিথ্যাচরনের মাধ্যমে প্রভাবিত করতে পারে নি। দেশের জনগণ নোটবন্ধীকে যথেষ্ট সমর্থন করেছিল।

সম্বিত পাত্র এই দিন প্রমানসহ রাহুল গান্ধী কে আক্রমণ করে বলেন যে, কংগ্রেস কেন এতদিন চোখ বন্ধ করে ছিল। কেন ট্যাক্স না দেওয়া কোম্পানিগুলিকে দেশের ট্যাক্স চুরি করে ব্যাবসা করার সুবিধা দিয়েছে। নোটবন্ধীর ফলে ট্যাক্স না দেওয়া ৩ লক্ষ কোম্পানি সরকারের নজরে এসেছে যেসকল কোম্পানিগুলি কংগ্রেসের আমলে বিনা ট্যাক্স দিয়ে নিজেদের ব্যাবসা বাড়িয়ে ছিল ফলে সেই সময় দেশের অনেক ক্ষতি হয়েছিল। এই দিন সম্বিত পাত্র বলেন যে, কংগ্রেসের সময় দেশের আর্থিক অবস্থার যে অবনতি হয়েছিল সেই খারাপ অবস্থা এখন অনেক ভালো হয়েছে শুধুমাত্র নোটবন্ধীর ফলে। কারন এখন আর কেউ ট্যাক্স চুরি করতে পারে না, সবাই নিজের নিজের ট্যাক্স সরকার কে দিতে বাধ্য হয়েছে।

পাত্র আরো বলেন, এই নোটবন্ধী করা হয়েছিল দেশের অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে কিন্তু রাহুল গান্ধী এর বিরোধীতা করে কি বোঝাতে চাইছেন রাহুল গান্ধী কি তাহলে অসাধু ব্যাবসায়ীদের হয়ে কথা বলছেন। আগে দেশে যতটা পরিমানে নকশাল হামলা হত এখন সেটা অনেক কমে গিয়েছে তার একমাত্র কারন হল নোটবন্ধী। কিন্তু এই নকশালদের কেই রাহুল গান্ধী এবং কংগ্রেস সমর্থন করছে। এইদিন তিনি রাহুল গান্ধী কে নিশানা করে বলেন যে, কংগ্রেস সর্বদা দেশের সুরক্ষাকে নিয়ে খেলা করেছে আর এখনও তাই করছে নকশালদের কে সাপোর্ট করে।

তিনি আরও বলেন যে, দেশের উন্নতি কংগ্রেস এইজন্যই সহ্য করতে পারছেন না, কারন কংগ্রেস মনে করেন যে শুধুমাত্র কংগ্রেস পার্টিই দেশের উন্নতি করতে পারে। কিন্তু এখন বিজেপি দেশকে উন্নতির শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গিয়েছে সেই জন্যই রাহুল গান্ধী এবং কংগ্রেস মোদী সরকারের বিরোধিতা করছে। রাহুল গান্ধী এখন ক্ষমতার লোভে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছেন যে তিনি একজন দেশ বিরোধী ফারুক আবদুল্লাহ কে সমর্থন করছেন কাশ্মিরের ব্যাপারে। সম্বিত পাত্র বলেন, কাশ্মীর হল ভারতের তাই কাশ্মীরের ব্যাপারে কথা বলার অধিকার কারোর নেই।

আফগানিস্তানের ব্যাপারে বলতে গিয়ে উনি বলেন যে, এখন ভারত ও আফগানিস্তানের মধ্যে এক সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে, এটা ভারত কিছু পাওয়া আশা করে গড়ে তোলেনি।  মোদীজি শুধুমাত্র ভারতের নেতা নেই তিনি এখন বিশ্বনেতায় পরিনত হয়েছেন। তাই পুরো বিশ্ব এখন ভারতের সাথে বন্ধুত্ব করতে উৎসাহী হয়েছে।
#অগ্নিপুত্র



from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2OAsDRJ
 

Start typing and press Enter to search