-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ৯১৬ কোটি টাকা বকেয়া মিটিয়ে দেবে কেন্দ্রের মোদী সরকার।

- November 09, 2018

দেশের বিরোধী দল গুলি যতই মোদী সরকারের বিরোধিতা করে সমালোচনা করুক না কেন মোদীজি কিন্তু একজন আদর্শ রাজার মতো সমস্থ রাজ্যকে সমানভাবেই দেখেন। জানিয়ে দি, প্রধানমন্ত্রী মোদীজি এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা ভেবে নিয়ে নিলেন এক বড়ো সিদ্ধান্ত। বর্তমান সময়ে রাজ্য সরকার অর্থাৎ তৃনমূলে কংগ্রেস সরকারের অবস্থা অত‍্যন্ত শচনীয়। নানাপ্রকার ঋনের দায়ে জড়িয়ে রয়েছে তৃনমূল কংগ্রেস কিন্তু তার সত্ত্বেও শুধুমাত্র রাজ্যের মানুষের কথা ভেবে মোদীজি নিলেন এক বড়ো সিদ্ধান্ত।কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের মমতা সরকার আবেদন জানিয়েছিল কেন্দ্র যাতে রাজ্যের বকেয়া ঋন মিটিয়ে দেয়। সেই জন্য কেন্দ্র সরকারের তরফে একটি হিসাব চাওয়া হয়েছিল রাজ্যের কাছে। সেই হিসাব পাওয়ার পর কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে, রাজ্যের চালের জন্যে বকেয়া যে ৯১৬ কোটি টাকা রয়েছে সেই বকেয়া ঋন কেন্দ্র সরকার মিটিয়ে দেবে।

এর আগে রাজ্যের তরফে অক্টোবর মাসে কেন্দ্র সরকারের কাছে এই আবেদন করা হয়েছিল সেই সময় কেন্দ্র সরকার কিছু বিষয়ে খুঁটিনাটি ব্যাখ্যা চান রাজ্যের কাছে এবার সেই ব্যাখ্যা পাওয়ার পর কেন্দ্র সরকার সিধান্ত নিয়েছে রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার। সেই সংক্রান্ত চিঠি ইতিমধ্যেই রাজ্যের খাদ্য দফতরে এসে পৌঁছে গিয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে যে, চলতি বছরে এপ্রিল মাস থেকে জুন মাস অব্দি চালের জন্য রাজ্য সরকারের যে বকেয়া রয়েছে সেই সমস্তটাই মিটিয়ে দেবে কেন্দ্র সরকার। জানা গিয়েছে যে এই বকেয়া টাকা পাওয়ার ফলে রাজ্য সরকারের বেশ সুবিধা হবে।

কারন এই সময় রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি খারিফ ফসল কিনবেন। তাই রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছেন যে ৬০০০ কোটি টাকা মত খরচ হবে আর এমন সময় কেন্দ্র যদি বকেয়া টাকা মিটিয়ে দেয় তাহলে সুবিধা হবে রাজ্যের খাদ্য দপ্তরের এমমটাই জানা যাচ্ছে।কৃষকদের কাছ সরাসরি কেন্দ্রীয় সরকার ধান কেনে না। রাজ্য সরকার কৃষকদের থেকে ধান নিয়ে সেই ধান কেন্দ্র কে দেয়। এর জন্য কোনো টাকা আগ্রিম দেওয়া হয় না রাজ্য গুলিকে।

ধান নিয়ে সেই ধান সরকারি গুদামে রাখা হয়। তারপর যাবতীয় খরচের একটি হিসাব কেন্দ্রীয় সরকার কে দেয় রাজ্য সরকার। কিন্তু এবার খরচের সেই হিসাবে একটু ভুল করেছিল রাজ্য সরকার সেই জন্যই এতদিন সেই টাকা রাজ্য সরকার কে দেয় নি কেন্দ্র সরকার। কিন্তু অবশেষে সেই সব সমস্যা মিটে গেছে এমনটাই জানা গিয়েছে। এর ফলে এবার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সেই বকেয়া মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছেন।
#অগ্নিপুত্র



from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2yYvCyo
 

Start typing and press Enter to search