গত কয়েক মাস ধরে ভারতে জিনিসপত্রের দাম প্রায়ই বেড়ে যাচ্ছে। এর মূল কারন হল গত কয়েক মাসে টাকার দাম দিনের পর দিন কমে যাচ্ছে ডলারের তুলনায়। আর টাকার দাম কমে যাওয়ার ফলেই এই ভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। তাই এবার জিনিসপত্রের দাম সাধারন মানুষের আয়ত্তের মধ্যে আনার জন্য মোদী সরকার এক দারুন চাল দিলেন। আসুন দেখে নেওয়া যাক কি এমন করবেন মোদী সরকার যার ফলে জিনিসপত্রের দাম আয়ত্তে আনা যাবে।
এবার কাঁচা তেল সহ নৃত্যপ্রয়োজনীয় অনেক জিনিসের দাম আয়ত্তে আনার জন্য এবং টাকার মূল্য বৃদ্ধি করবার জন্য মোদী সরকার এক অভিনব সিদ্ধান্ত নিলেন। এর আগে কোনো সরকার এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেও পারে নি। এবার মোদী সরকার “শত্রুদের শেয়ার” বিক্রি করবার সিদ্ধান্ত নিলেন। আপনাদের জানিয়ে রাখি “শত্রুদের শেয়ার” বলতে সেই সমস্ত সম্পত্তি কে বোঝায় যেগুলি এই মুহুত্তে পাকিস্তানে বসবাসকারী লোকজন দেশ বিভাগের সময় তাদের জমিজমা ভারতে ছেড়ে পাকিস্তান চলে গিয়েছিল। এই সম্পত্তি গুলি শত্রু সম্পত্তি নামে পরিচিত। মূলত চিন এবং পাকিস্তানে বসবাসকারী কিছু মানুষের সাথে জড়িত সেই সকল সম্পত্তি গুলি। জানা গিয়েছে যে, মোট ৩০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

আপনাদের জানিয়ে রাখি যে ভারতে সেই সকল মানুষজন দের শত্রু বলে চিহ্নিত করা হয় যারা ভারত ছেড়ে পাকিস্তান বা চীন গিয়ে এখন সেখানকার নাগরিকত্ব ধারন করেছে। সেই সাথে তাদের ছেড়ে যাওয়া সমস্ত সম্পত্তি ভারতের হয়ে যায়। জানা যাচ্ছে যে এই সম্পত্তির জন্য রিজার্ভ ব্যাংক এর কাছে সরকার ৩.৬ লক্ষ কোটি টাকার হিসাব দিয়েছেন।
জানা গিয়েছে যে ইতিমধ্যেই কেন্দ্র সরকার “শত্রুদের শেয়ার” বিক্রি করবার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এর ফলে কেন্দ্র সরকার 20,323 কোটি টাকার শেয়ার বিক্রি করবার জন্য 996 টি কোম্পানি কে ঠিক করে ফেলেছেন।
জানা গিয়েছে যে এই শেয়ার গুলি বিক্রি করা হল ভারতের ইতিহাসে এক অভিনব সিদ্ধান্ত। এর ফলে ভারতের টাকার দাম যে ডলারের তুলনায় দিনের পর দিন কমে যাচ্ছে সেটা অনেকটা রোধ করা যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন মোদী সরকার আছে বলেই এমন সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে ভারত, আর এর ফলে ভারতের অর্থনৈতিক উন্নতি হবে।
#অগ্নিপুত্র
from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2z2fSKy