-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

৯১ বছরে পা দিলেন লালকৃষ্ণ আডবাণী! উনাকে এইভাবেই জন্মদিনের অভিনন্দন জানলেন প্রধানমন্ত্রী মোদী।

- November 08, 2018

বিজেপির বরিষ্ট নেতা লালকৃষ্ণ আডবানীজির আজ জন্মদিন, উনি ৮ নভেম্বর ১৯২৭ সালে করাচিতে জন্মগ্রহণ করেছিলেন। আজ লালকৃষ্ণ আডবানীজির বয়স ৯১ বছর হয়েছে। দেশের প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদী আডবাণীজিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে শুভকামনা জানিয়ে লিখেছেন- ” শ্রী আডবাণীজিকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন। দেশের বিকাশে উনার অবদান প্রশংসনীয়।” আডবাণীজি বহুবার ভারতীয় জনতা পার্টির সভাপতি রয়েছেন।

আডবাণীর প্রাথমিক শিক্ষা লাহোরে হয়েছিল পরে উনি ভারতে এসে মুম্বাই ল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। লালকৃষ্ণ আডবাণী ১৯৪২ সালে মাত্র ১৫ বছর বয়সে জনসঙ্ঘে সামিল হয়েছিলেন এবং করাচি শাখার প্রচারক হয়েছিলেন। আডবাণী ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন। উনি ২০০২ থেকে ২০০৪ এর সময় অটলবিহারী বাজপেয়ী সরকারে উপপ্রধানমন্ত্রী পদে ছিলেন। আডবাণী ৯০ এর দশকে দেশজুড়ে বহু রথযাত্রা(রাজনৈতিক অভিযান) করেছিলেন।

এর মধ্যে প্রথম যাত্রা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য বের করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী বলেন উনাকে প্রধানমন্ত্রী পদে বসানোর পেছনে আডবাণীর হাত রয়েছে। একবার নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি আডবানীকে রাষ্ট্রপতি পদে বসাবেন, উত্তরে মোদীজি বলেছিলেন আমাকে যে প্রধানমন্ত্রী পদে বসিয়েছে তাকে আমি কি করে পদ দিতে পারি।

উনি আমার গুরু, উনাকে পদ দেওয়ার ক্ষমতা আমার নেই বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। লালকৃষ্ণ আডবাণীকে কখনো দলের ক্যাপটেন বলা হতো আবার কখনো দলের লৌহ পুরুষ বলা হতো। অটল বিহারী বাজপেয়ীর খুব প্রিয় ও কাছের মিত্র ছিলেন লালকৃষ্ণ আডবাণী। সবমিলিয়ে বিজেপি দলের এক বড়ো অধ্যায়ের অংশীদারী ছিলেন আডবাণী।



from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2qCpg3e
 

Start typing and press Enter to search