-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জনগণের সাথে বিশ্বাসঘাতকতা ! কেরালার বন্যার চাঁদার টাকায় মেটানো হচ্ছে বামপন্থী নেতার ব্যাঙ্কের লোন।

- October 06, 2018

যখন কেরালায় ব্যাপক বন্যা এসেছিল তখন RSS মানুষের প্রাণ বাঁচানোর জন্য নেমেছিল, কেন্দ্র সরকার সেনা নামিয়েছিল, ডক্টর নামিয়েছিল, অন্যদিকে দেশের বামপন্থী, কেরালার মিশনারি, মাদ্রাসাগুলি বন্যার নামে চাঁদা কলেক্ট করছিল। কেরালার রাজ্য সরকারও বহু টাকা চাঁদা কলেক্ট করেছিল। সেই সময় আমরা আমাদের পাঠকদের সাবধান করে জানিয়েছিলাম, চাঁদা অবশ্যই দিন কিন্তু শুধুমাত্র প্ৰধানমন্ত্রী রাহাত ফান্ডে দিন, কেরল সরকার বা মুখ্যমন্ত্রী রাহাত ফান্ডে দেবেন না। সেই সময় যারা কেরালার সরকারের ফান্ডে টাকা জমা করেছিলেন তাদের জন্য ভয়ানক দুঃসংবাদ সামনে আসছে। প্রাপ্ত খবর অনুযায়ী কেরালার সরকার বন্যার ত্রাণের অর্থ সিপিএম নেতাদের লোন পূরণ করার জন্য ব্যাবহার করতে শুরু করেছে। সিপিএম এর এক বিধায়ক লোন নিয়েছিলেন যিনি মারা গেছেন এখন তার লোন বন্যার জন্য আসা চাঁদা থেকে মেটানো হচ্ছে।

সিপিএম বিধায়কের লোন মেটানোর জন্য ত্রাণের অর্থভাণ্ডার থেকে ৮ লক্ষ ৬৬ হাজার টাকা নেওয়া হয়েছে। আপনি চাঁদা কোন উদ্দেশ্যে দিয়েছিলেন! কেরল সরকার কি জন্য চাঁদা চেয়েছিল আর এখন চাঁদার অর্থ কিভাবে ব্যাবহার হচ্ছে এটা তার একটা উদাহরণ মাত্র। জানিয়ে দি, এই খবর মিডিয়ার কাছেও পৌঁছে গেছে কিন্তু দেশের বেশিরভাগ মিডিয়া লেফটদের দ্বারা পরিচালিত হওয়ায় তথ্য গোপন রাখার চেষ্টা করছে। কেন্দ্র সরলার কেরালার জন্য খাবার জল পাঠিয়েছিল কিন্তু পাঠানো জল বহুদিন ধরে কেরালার রেল স্টেশনে পড়ে ছিল যা পরে খাবার জন্য অনুপযুক্ত হয়ে উঠেছিল।

আসলে এই বামপন্থীদের জল বা খাবারের নয় বরং শুধু ক্যাশ টাকার প্রয়োনজন ছিল। কেরালার বন্যার সময় স্বাধীনতা দিবস না পালন করা হলেও চাঁদার টাকায় বহু জায়গায় বকরি ঈদ পালনের জন্য গো হত্যার বন্দোবস্ত করে দিয়েছিল এই বামপন্থীরা। এটা তো শুধুমাত্র একটা উদাহরন যেখানে কেরালার সরকার সিপিএম নেতার পার্সোনাল লোন মেটানোর জন্য ত্রাণের টাকা দিয়ে দেওয়া হয়েছে।

এই ধরণের আরো অনেক অপব্যবহার হচ্ছে সাধারণ মানুষের চাঁদার টাকার, যার খবর সামনে আসছে না।প্রসঙ্গত, কেরালার বন্যার সময় মিডিয়া ও বামপন্থীরা একসাথে মিলিত হয়ে UAE ৭০০ কোটি টাকা অনুদান দিচ্ছে বলে প্রচার করেছিল। আসলে এটা মোদী সরকারকে দুর্নাম করার জন্য করা হয়েছিল যদিও শেষমেষ সত্য ঘটনা সামনে এসেছিল।



from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2Ph3qgn
 

Start typing and press Enter to search