-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বালুরঘাটে তৃণমূলকে যোগ্য জবাব দিয়ে এত হাজার কর্মী যোগ দিলেন বিজেপিতে।

- September 09, 2018

২০১৯ লোকসভা ভোট যত সমনে এগিয়ে আসছে তত বিরোধীরা নানারকম ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মোদী সরকারকে জব্দ করতে পারে। কিন্তু তারা যতবারই চেষ্টা করছে তারা অসফল হচ্ছেন। বিরোধীরা যত চেষ্টা চালাচ্ছে বিজেপিকে হারানোর ততই ২০১৯ শের আগে দেশের নানাপ্রান্ত থেকে মানুষ বিজেপিতে যোগদান করছেন। এরফলে বিজেপির শক্তি ততই মজবুত হচ্ছে। এখনকার দিনে নিউজ চ্যানেলে, খবরের কাগজের প্রথম পাতায় শিরোনাম দেখলেই দেখা যাবে প্রায় দিনই দেশের কোনো না কোনো অঞ্চল থেকে মানুষ বিজেপিতে যুক্ত হচ্ছেন। তার একমাত্র কারন হল দেশের জন্য বিজেপির করা কাজ। বিজেপি যে ভাবে দেশের জন্য কাজ করে চলেছে, দেশকে আর্থিকভাবে ও সামরিক দিক দিয়ে উন্নয়নশীল করে তুলছে তার ফলেই দেশের নানা প্রান্তের মানুষ এখন বিজেপির দিকে ঝুঁকে পড়ছেন। পিছিয়ে নেই আমাদের রাজ্যও। দেশের অন্যান্য প্রান্তের সাথে পাল্লা দিয়ে এখন আমাদের রাজ্যেও বাড়ছে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক।

বালুরঘাটের এলাকাভুক্ত বিভিন্ন অঞ্চল থেকে আজ তৃনমূল কংগ্রেস, কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় ১৮০০ জন যুবক। পঞ্চায়েত সমিতির বিভিন্ন বোর্ডে বিজেপি জয়লাভ করে ফলে বোর্ড গঠনের পরেই অন্যান্য দলের এতজন সক্রিয় কর্মীর বিজেপিতে যোগদান করায় খুশির হাওয়া রাজ্য বিজেপি শিবিরে। দেবজিৎ সরকার যিনি রাজ্য যুব মোর্চার সভাপতি তিনি একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিন সদ্য বিজেপিতে যোগ দেওয়া যুবকদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি সৌগত বাগচি, শুভেন্দু সরকার যিনি জেলা সভাপতি।

এছাড়াও BJP-র উত্তরবঙ্গ কনভেনর রথীন বসু সহ অভিষেক সেনগুপ্ত যিনি জেলা যুব মোর্চার সভাপতি। এই দিন এত পরিমান যুবকের একসাথে যোগদান করাকে বেশ ভালো চোখেই দেখছেন রাজ্য বিজেপি। জেলা বিজেপির নেতাকর্মীরা মনে করছেন যে, লোকসভা ভোটের আগে এই যোগদান বিজেপির সংগঠনকে আরও মজবুত করবে। সাহেব কাছারি এলাকা যেটা বালুরঘাট শহরের খুব কাছেই অবস্থিত, সেখানে রয়েছে একটি উৎসব ভবন। সেই উৎসব ভবনেই অনুষ্ঠিত হল BJP- র জেলা যুব মোর্চার দ্বিতীয় সম্মেলন। এই অনুষ্ঠানে এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতে যেটি বংশীহারী ব্লকের অন্তর্গত সেখানকার ২২ জন RSP কর্মী BJP- তে যোগদান করলেন। এর পাশাপাশি এই জেলার অন্তর্গত বিভিন্ন এলাকাজুড়ে অনেক নেতাকর্মী তাদের পুরোনো দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।

সেই যোগ দেওয়া নেতাকর্মীর সংখ্যা প্রায় ১৮০০ জন। জেলা যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে, তারা বিজেপিতে যোগদান করে বলেছেন দেশের হয়ে ভালো কাজ করার জন্যই আমরা বিজেপিতে এসেছি। আমরা সাধারন মানুষের হয়ে কাজ করব। তিনি আরও বলেন যে এইভাবে এতজন বিজেপিতে যোগদান করলেন ফলে আমদের শক্তিবৃদ্ধি পেল। আমরা ২০১৯ শের ভোটের আগে আরও ভালোভাবে কাজ করতে পারবো।
#অগ্নিপুত্র

The post বালুরঘাটে তৃণমূলকে যোগ্য জবাব দিয়ে এত হাজার কর্মী যোগ দিলেন বিজেপিতে। appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2wUu5bC
 

Start typing and press Enter to search