-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মুখ পুড়লো কংগ্রেসের! রাফেল ইস্যুতে রাহুল গান্ধীর মিথ্যার পর্দাফাঁস করলো বিমান বাহিনী।

- September 09, 2018

মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল গুলি যখন দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনের পরিকল্পনা করছে। তারা অভিযোগ তুলছে যে, কেন্দ্র সরকার রাফাল বিমান কেনার ক্ষেত্রে ব্যাপকভাবে দুর্নীতি করছে। এই অভিযোগে বিরোধীরা বারবার লোকসভায় সরব হয়েছেন। কিন্তু এবার বিমান বাহিনীর ডেপুটি চিফ এয়ার মার্শাল রঘুনাথ নামবিয়ার সবার সবরকম অভিযোগে কার্যত জল ঢেলে দিলেন। উল্টে বিমান বাহিনীর ডেপুটি চিফ এয়ার মার্শাল রঘুনাথ নামবিয়ার মোদি সরকারকে সার্টিফিকেট দিয়েছেন যে, এখনকার মোদী সরকার আগেকার কংগ্রেস সরকারের থেকে ৪০% কম দামে রাফাল বিমান চুক্তি করেছেন এবং সেগুলি কিনছেন। নামবিয়ার তার একটি সাক্ষাৎকারে ইন্ডিয়া টু-ডে কে এমনটাই জানান। রাহুল গান্ধী ও কংগ্রেসে রাফেল নিয়ে যে অভিযোগ তুলছে তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে জানান রঘুনাথ নামবিয়ার।  বফোর্স কামান ক্রয় করার চুক্তিতে ব্যাপক দুর্নীতি হয়েছিল এমন অভিযোগে ভি পি সিং এর নেতৃত্বে দেশের সমস্ত বিরোধী দল গুলি এক হয়ে লড়াই করেছিলেন সেই সময়কার রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে।

রাজীব গান্ধির সরকারের পতনের পিছনে কার্যত বফোর্স ঝড় বড়ো ভূমিকা নিয়েছিল। তখন যেমন কংগ্রেস সরকারের পতন হয়েছিল সেই একইভাবে মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেস চেষ্টা করছে রাফাল নিয়ে ঝড় তোলার। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে রাহুল গান্ধী চাইছে যে এই ইস্যুটিকে প্রচারের প্রধান হাতিয়ার করতে। কিন্তু নামিবিয়ারের এই মন্তব্যের ফলে রাহুল গান্ধীর পা এর তলার মাটি এখন সরে গেল।

যে মাটির জোরে তিনি ভাবেছিলেন যে মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করে মোদীজির পতন ডেকে আনবেন এখন সেটাই নেই তার পা এর তলায়। এইদিনের সাক্ষাৎকারে তিনি বলেন যে, আপনাদের যারা মিথ্যা খবর লটাচ্ছেন তারা খুবই অন্যায় করছেন। মোদী সরকার বেশি দাম দিয়ে রাফাল বিমান কিনছেন এটা একদমই মিথ্যাচার।

বরং তিনি আগের সরকারের থেকে ৪০% কম দামে চুক্তি করছেন। এইদিন তিনি রাহুল গান্ধীর অভিযোগ কে একদমই উড়িয়ে দিলেন। নামবিয়ার আরও জানিয়েছেন যে, এই মুহূর্তে রাফাল বিমান হল বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান। এই গুলি ভারতের বিমানবাহিনী পেলে আমাদের শক্তি একধাক্কায় অনেক গুন বেড়ে যাবে বলেও তিনি জানান। চুক্তি অনুযায়ী, ৩৬ টি বিমান আমাদের হাতে আসবে। তবে সবগুলি আসতে এখন বেশ খানিকটা সময় লাগবে।
#অগ্নিপুত্র

The post মুখ পুড়লো কংগ্রেসের! রাফেল ইস্যুতে রাহুল গান্ধীর মিথ্যার পর্দাফাঁস করলো বিমান বাহিনী। appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2wV7riD
 

Start typing and press Enter to search