ভোটের আগে একটি সুখবর পেতে চলেছেন রাজ্যের বিপিএল তালিকাভুক্ত মহিলারা। রাজ্যের প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন যে, দারিদ্রসীমার নীচে যে সকল মহিলারা রয়েছেন তাদের প্রত্যেককে মোবাইল ফোন দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। এই বিনামূল্যে মোবাইল ফোন দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছেন রাজস্থানের বসুন্ধরা রাজের প্রশাসন। এক সরকারি আধিকারিক জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়েছেন “ডিজিটাল ইন্ডিয়া”-র সেই স্বপ্ন পূরন করার লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। সেই জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে বসুন্ধরা রাজের এই ঘোষনা কে এক ঢিলে দুই পাখি মারার সাথেই তুলনা করছেন রাজনৈতিক মহলের একাংশ। তারা মনে করছেন যে এই ঘোষনার ফলে প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির ব্যাপক প্রচার হল।
সেই সাথে ভোটের আগে মহিলা ভোটারদের মনে অনেকটা জায়গা করে নিলেন তিনি এবং তার সরকার। বিশেষ সূত্রে জানা গিয়েছে যে, মহিলাদের ভামাসা যোজনার আওতাভুক্ত করে তাদের হাতে মোবাইল তুলে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।সরকারি পরিষেবায় স্বচ্ছতা আসবে এমনটাই ধারনা করছেন সরকারি আধিকারিকরা।
সরকারি আধিকারিকরা আরও জানিয়েছেন যে, এর ফলে গ্রামের মহিলাদের আরও সুবিধা হবে।

কেন্দ্র যে ক্যাশলেশ পরিষেবা পুরো দেশজুড়ে আনতে চলেছে সেটাতেও আরও জোর পাবে এই প্রকল্পের মধ্যে দিয়ে। সেই সাথে রাজস্থান সরকার জানিয়েছে যে, ৫ হাজার গ্রামে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে। এই কাজ অনেকটাই এগিয়েছে বলে জানান তারা। বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা পেলে রাজ্যের গ্রামে গ্রামে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বাড়বে ফলে অনলাইন পরিষেবা দেওয়া আরও সহজ হয়ে উঠবে।

ওয়াইফাই ব্যাবস্থার পরিষেবা করে দিয়ে এবং বিনামূল্যে ফোনদিয়ে মহিলাদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি অনেকের। বিশেষ করে দরিদ্রসীমার মধ্যে থাকা মহিলারা যাতে নেট পরিষেবা ও ফোনের অভাবে যুগের থেকে পিছিয়ে না থেকে যায় তার দিকে লক্ষ রেখে পদক্ষেপ নিচ্ছে সরকার।
#অগ্নিপুত্র
The post এবার এই বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের দেওয়া হবে বিনামূল্যে স্মার্ট মোবাইল। appeared first on India Rag.
from India Rag https://ift.tt/2Pzzfk5