-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

তৃণমূলকে উপড়ে ফেলতে আরো দুই হেভিওয়েট নেতাকে টেনে নিতে পারে বিজেপি!

- September 04, 2018

কয়েক দিন আগের ঘটনা, একটি সংবাদ মাধ্যম দাবি করেন যে, মুকুল রায় বিজেপি ছেড়ে পুনরাই তৃনমূলে ফিরে আসছেন। কিন্তু সেটা ছিল মিথ্যা খবর। তাই মুকুল রায় যোগ্য জবাব দেন সেই সংবাদ মাধ্যম কে। আসলে মুকুল রায় ও বিজেপির নামে দুষ্প্রচারের জন্য মিথ্যা খবর পরিবেশ করা হয়েছিল বলে দাবি বিজেপি সমর্থকদের। কিন্তু এবার মুকুল রায় আর ট্যুইট্যারে নয় একদম মাঠে নেমেই হুসিয়ারি দিয়ে দিলেন তৃনমূলের ঘর ভাঙার।

এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,মুকুল রায় তার নিজের ঘনিষ্ঠ মহলের কিছুজনকে জানান যে, অপেক্ষা করুন আর মাত্র কয়েক দিন পরেই আরও দুটি বড়ো উইকেট পড়তে চলেছে তৃনমূলের। আর এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে রাজ্যের রাজনীতিতে। মুকুল রায় দাবি করেন যে, তৃণমূলের দুই হেভিওয়েট নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চলেছে। কিন্তু সেই দুজন নেতা কে সে ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছুই জানান নি।

এছাড়াও মুকুল রায় আরও জোরালো দাবি করেন যে, তৃনমূল ২০১৯ থেকে ২০২১ এর মধ্যে পুরো শেষ হয়ে যাবে। তবে এর ফলে যে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ আরও বেড়ে যাবে সেটা স্বীকার করে নিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এখনই কিছু বলতে চাইছেন না কেউ, সবাই সময়ের অপেক্ষা করছেন। মুকুল রায় যদিও প্রকাশ্যে কিছুই বলেন নি।

পুরো ব্যাপারটাই গোপনীয়তা বজায় রেখেছেন। প্রসঙ্গত, জানিয়ে দি রাজ্যবিজেপি ২০১৯ ও ২০২১ এর নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্যবিজেপি এবার সমস্থ শক্তি নিয়ে তৃণমূলকে উপড়ে ফেলার জন্য নেমে পড়েছে বলে সূত্রের খবর। তৃণমূলে থাকাকালীন মুকুল রায়ের দাপট কতটা ছিল তা কারোর অজানা নয় এখন সেই নীতি প্রয়োগ করে তৃণমূলকে ধসিয়ে দেওয়া যেতেই পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

#অগ্নিপুত্র

The post তৃণমূলকে উপড়ে ফেলতে আরো দুই হেভিওয়েট নেতাকে টেনে নিতে পারে বিজেপি! appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2Pz8GLW
 

Start typing and press Enter to search