-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ত্রিপুরায় একের পর এক অবৈধ কাজ বন্ধ করে দেওয়ার বিপ্লব দেবকে হত্যার ছক কষেছিলো এই বিজেপি বিরোধীরা।

- September 19, 2018

ত্রিপুরা রাজ্যে অনেক বছর ধরে রাজ করেছে সি.পি.এম পার্টি। এই ত্রিপুরা রাজ্যই ছিল সিপিএম পার্টির আসল স্তম্ভ। এই রাজ্যতে সিপিএম কে হারানো ছিল কার্যত দুঃসাধ্য ব্যাপার। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় এই সি.পি.এম কেই ধরাশায়ী করে ব্যাপকহারে মানুষের সমর্থন পেয়ে জয়লাভ করে বিজেপি। বিজেপির নেতৃত্বের প্রধান ছিল বিপ্লব দেব। বিপ্লব দেবের নেতৃত্বেই এই রাজ্য বিজেপি সরকার গঠন করে। রাজ্যের মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। এই ভাবে এত বিরাট পার্থক্যে সি.পি.এম কে হারিয়ে দেবার পর থেকে বিপ্লব দেব হয়ে উঠেন সি.পি.এম এর প্রধান শত্রু, ফলে সি.পি.এম নানা ভাবে বিপ্লব দেব কে জব্দ করার চেষ্টা করে। মিডিয়া থেকে শুরু করে করে অন্যান্য পর্যায়ে বিপ্লব দেবকে ছোট করার চেষ্টা চালিয়েও সম্প্রতি ত্রিপুরা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ৯৬% আসন দখল করে বিজেপি। কিন্তু এবার আরও এক ভয়ানক তথ্য উঠে আসছে, এবার আন্তর্জাতিক নেশা কারবারিরা হত্যা করার জন্য ছক কষল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এর বিরুদ্ধে।

এমনি এক তথ্য উঠে আসছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গুলির কাছ থেকে। গোয়েন্দা তাদের দেওয়া রিপোর্টে উল্লেখ করেছেন যে, থাইল্যান্ডের বেশ কিছু এলাকাজুড়ে আন্তর্জাতিক নেশা কারবারিরা এই চক্রান্ত চালাচ্ছেন আর তাদের সাথে যুক্ত রয়েছে স্থানীয় কিছু নেশা কারবারিরা। আসলে ক্ষমতায় আসার পর যেভাবে বিপ্লব দেব অবৈধ কারবারি আটকে দিয়েছেন তাতে বেশ ভলোরকম ত্রুদ্ধ রয়েছে এই নেশা কারবারিরা।

এইরকম পরিস্থিতিতে রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নিরাপত্তা ব্যাবস্থা আরও জোরদার করার। সেই সাথে বাড়ানো হবে নিরাপত্তারক্ষীর সংখ্যাও। এমনকি এই ব্যাপারটিকে নিয়ে বৈঠকও হয়েছে সচিবালয়ের আরক্ষা প্রশাসনে।

সেই বৈঠকে দিল্লি থেকে আসা প্রশাসনিক আধিকারিকরা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যাবস্থা বাড়ানোর পাশাপাশি চুলচেরা তল্লাশি চালানোর কথাও বলেন।  সেই সাথে তারা কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথাও জানান।
#অগ্নিপুত্র

The post ত্রিপুরায় একের পর এক অবৈধ কাজ বন্ধ করে দেওয়ার বিপ্লব দেবকে হত্যার ছক কষেছিলো এই বিজেপি বিরোধীরা। appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2xAzDY6
 

Start typing and press Enter to search