-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিজেপি নেত্রী স্মৃতি ইরানির একটা প্রশ্নেই মুখে লাগাম দিলেন রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী।

- September 09, 2018

২০১৯ লোকসভা নির্বাচন সামনে আসার সাথে সাথে রাজনৈতিক অভিযোগ অনাভিযোগ বেশ জোরদারভাবে শুরু হয়েছে। কংগ্রেস টুইটারে স্মৃতি ইরানির উপর আক্রমণ করলে, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি রাহুল গান্ধীর উপর কটাক্ষ করে জবাব দেন। জানিয়ে দি রাহুল গান্ধীর সংসদীয় ক্ষেত্র আমেঠি যেখানে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। কংগ্রেস স্মৃতি ইরানীকে ট্যাগ করে লিখে, ” আজ স্মৃতি ইরানি রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ পেট্রিলিয়াম টেকনোলজি, আমেঠিতে আয়োজিত NIFT কোনভোকাশন সভাপতিত্ব করেন। সেখানে উনি বলেন যে আমেঠিতে কোনো বিকাশ হয়নি। এবার আমরা কিছু বলবো না।” এই টুইট পোস্ট করা হয় কংগ্রেরসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে যেখানে স্মৃতি ইরানিকে ট্যাগ করা হয়। এই টুইটের জবাবে স্মৃতি ইরানি লিখেন, ” আমার যাত্রায় আগ্রহ দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ। রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম টেকনোলজি বছরে সরকার কত টাকা খরচ করে সেটা জানতে চাইবেন?

২০০৮-২০০৯ বছরে এবং ২০০৯-২০১০ বছরে ২৫ কোটি টাকা করে খরচ হয়েছিল। ২০১০-১১ সময়কালে ৩৬ কোটি টাকা খচর হয়েছিল। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত একটা টাকাও খরচ হয়নি। কিন্তু এখন ২০১৫ থেকে ২০১৮তে মোদী সরকার এই ইনস্টিটিউটের জন্য ৪৩৩ কোটি টাকা খরচ করেছে।”এদিন আমেঠি পৌঁছে বিকাশ না হওয়া নিয়ে স্মৃতি ইরানি বলেন, “দেশ জেনে যাবে সোনিয়া রাহুল নিজের সংসদীয় ক্ষেত্রের বিকাশ করতে পারেনি। এখনো আমেঠিতে ৭০%-৮০% কাঁচা বাড়ি।

এদের থেকে বিকাশের আশা ক্ষেত্রের লোক করে না, দেশ তো দূরের কথা।” রাহুল গান্ধীর উপর আক্রমণ জারি রেখে বলেন, রাইবেরেলি জেলার সালুন বিধানসভা ক্ষেত্র প্রমান করে যে বছরের পর বছর ধরে গান্ধী পরিবার এখানের প্রতিনিধিত্ব করার পরেও প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়াতে বিফল হয়েছেন। জানিয়ে ডি সালুন, রাইবেরেলি জেলার মধ্যেই পড়ে কিন্তু আমেটি লোকসভা নির্বাচন ক্ষেত্রে অংশ।

আধুনিক কোচ ফ্যাক্টরির পরিদর্শন করার পর স্মৃতি ইরানি বলেন, এই ক্ষেত্রের মানুষ কংগ্রেসের থেকে বিকাশের আশা করে না। মোদী সরকারের আমলেই রাইবেরেলি রেল কোচ কারখানায় সফলতা এসেছে। এখানে ৭০০ কোচ প্রস্তুত হয়েছে যা NDA সরকারের উন্নয়নকে প্রদর্শিত করে। কংগ্রেসের আমলে এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি, বিকাশের নামে বিশ্বাসঘাত হয়েছে। স্মৃতি ইরানির টুইটের পর এই বিষয় নিয়ে আপাতত মুখ খুলতে পারেনি কংগ্রেস ও রাহুল গান্ধী।

The post বিজেপি নেত্রী স্মৃতি ইরানির একটা প্রশ্নেই মুখে লাগাম দিলেন রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী। appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2wX992V
 

Start typing and press Enter to search