-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মাঝরাত থেকেই পেট্রোল ডিজেলের দাম কমে গেল এই বিজেপি শাসিত রাজ্যে।

- September 09, 2018

আলু থেকে ডাল প্রায় সমস্ত খাদ্য দ্রব্যের দাম মোদী আমলে ব্যাপক হারে কম হয়েছে। এমনকি যে LED বাল্ব একদিন ৪০০ টাকায় কিনতে হতো তা এখন মাত্র ৬০ টাকার আওতায় চলে এসেছে। এমনি উন্নয়নদের দিক থেকেও কোনো খামতি রাখছে না মোদী সরকার। আবাস যজোনার পাকা বাড়ি গড়ে দেওয়া থেকে শুরু করে আয়ুষ্মান ভারতের আওতায়(পশ্চিমবঙ্গ ও কর্ণাটক ছাড়া সমস্থ রাজ্যের জন্য) স্বাস্থ্যের জন্য ৫ লক্ষ টাকা ঘোষণা সব দিকেই বিরোধীদের মুখ চুপ করিয়ে রেখেছিল। কিন্তু কয়েকমাস ধরে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে সরকারকে ঘিরে ফেলেছে বিরোধীরা। দেশজুড়ে এখন সবথেকে আালচ্য বিষয় হল পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে যেসব জায়গায় একটু জনসমাগম হয় সেখানেই এখন এই ইস্যু নিয়ে আলোচনা করে থাকে সকলে।

এমনকি যেসমস্ত মানুষ সারা দিনে এক ফোঁটাও তেল খরচ করে না তারাও এখন এই আলোচনায় অংশ নেয়। এই ইস্যু নিয়ে এখন বিরোধীরা রোজ মোদী সরকার কে আক্রমণ করছেন। সাধারণ মানুষরাও এখন একটু আসুবিধার মধ্যে পড়েছেন। কেন্দ্র সরকার কিন্তু লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে তাড়াতাড়ি পেট্রোল-ডিজেল এর দাম আয়ত্তের মধ্যে আনা যায়। এই সব কিছুর মধ্যেই বিজেপি শাষিত রাজ্য রাজস্থান তাদের রাজ্যবাসীর কথা ভেবে পেট্রোলের দাম এর উপর থেকে এক ধাক্কায় ৪% ভ্যাট কমিয়ে দিল।

তারা তাদের রাজ্যবাসীর সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। এর ফলে এক ধাক্কায় একেবারে ২.৫ টাকা কমে গেল পেট্রোল এবং ডিজেলের দাম। রাজস্থানের বিজেপি সরকার তাদের রাজ্যের সাধারণ মানুষদের কথা ভেবে বরাবরই এইরকম বড়ো বড়ো সিদ্ধন্ত নিয়ে থাকেন এবারও তার অন্যথা হল না। উল্লেখ্য, এই বছরের শেষের দিকে রাজস্থানে বিধানসভা নির্বাচন, সেই কথা মাথায় রেখেই রাজস্থান সরকারের এমন সিদ্ধান্ত কিনা সেটা ভাবিয়ে তুলেছে অনেক বিশেষজ্ঞ কে। কারন এই মূল্যবৃদ্ধি একটা বড়ো ভূমিকা নিতে চলেছে নির্বাচনে।

জানিয়ে দি এর আগেও গুজরাট ও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলি ভ্যাট কমিয়ে তেলের দামকে নিয়ন্ত্রণে রেখেছে। আসলে কগ্রেস আমলে সরকার ইরানের কাছে তেলের জন্য যে দেনা করে গেছে তার সুদ প্রতিনিয়ত বেড়েই চলেছে যার সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়ার জন্য ও কিছু বাধ্যতামূলক কারণের জন্য তেলের দাম এই কয়েকমাসে বৃদ্ধি পেয়েছে। যা নিয়ে রীতিমত হৈচৈ শুরু করে দিয়েছে কংগ্রেস থেকে বামপন্থী সকলেই।

#অগ্নিপুত্র

The post মাঝরাত থেকেই পেট্রোল ডিজেলের দাম কমে গেল এই বিজেপি শাসিত রাজ্যে। appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2x7saQr
 

Start typing and press Enter to search