বাংলাদেশে ঢুকে পড়েছে মায়ানমার থেকে আসা লক্ষ লক্ষ রোহিঙ্গা রিফিউজি।বাংলাদেশের শরণার্থী শিবিরগুলি আর সামলাতে পারছেনা রোহিঙ্গাদের এই ভিড়।এই মুহূর্তে বাংলাদেশে প্রায় ১০ লক্ষ শরণার্থী জায়গার জন্য নিজেদের মধ্যে লড়াই করেছে ,প্রচার করেও জন্ম নিয়ন্ত্রন এর কোনো সতর্কতা রোহিঙ্গাদের মধ্যে আসছে না।এমত অবস্থায় বাংলদেশ সরকার রোহিঙ্গা ক্যাম্প গুলিতে নিবীর্জকরণের কথা ভাবছে।মায়ানমারে সেনা অভিযানের পর গত আগস্টে প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে।এরম আর কয়েকমাস চলতে থাকলে আর সামলানো যাবে না বলে আশঙ্কা করছে বাংলাদেশ সরকার।এক রিফিউজি ক্যাম্পের ফ্যামিলি প্লানিং সার্ভিস এর প্রধান জানান,রোহিঙ্গাদের মধ্যে জন্মনিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা পর্যন্ত নেই।রোহিঙ্গাদের প্রতেকের একাধিক স্ত্রী রয়েছে,অনেকের সন্তান সংখ্যা ১৯ এরও বেশি যার জন্য ক্যাম্পে থাকার সমস্যা দেখা দিচ্ছে।কেউ কন্ডোম ব্যবহার করতে চাইছেন না,এখনো পর্যন্ত মাত্র ৫৪৯ টি প্যাকেট বিলি করা গিয়েছে। কিন্তু সেটাও অনেকে ব্যবহার করবে না।অনেক রোহিঙ্গা মহিলা জানিয়েছে তারা তাদের স্বামীকে কন্ডোম ব্যবহারের কথা বললেও শুনেনি তাদের মতে সন্তান বেশি হলে সংসার চলতে সুবিধা হবে।অনেকে আবার মনে করছেন জন্মনিয়ন্ত্রণ ইসলাম বিরোধী।ফারহানা সুলতানা নামের এক মহিলা বলেছেন,'অনেক মহিলাই জন্মনিয়ন্ত্রক কে পাপ মনে করেন।
রোহিঙ্গা সমস্যা মেটাতে অন্য চিন্তাভাবনা বাংলাদেশের