-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মুঘলদের মতো নিজামরাও ভারতের ইতিহাস থেকে বাদ পড়বে! বড়সড় হুঁশিয়ারি হিমন্ত’র

- January 10, 2022

নয়া দিল্লিঃ তেলেঙ্গানা থেকে এমন এক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, যা এখন প্রতিটি সংবাদের শিরোনামে। শুধু তাই নয়, হিমন্ত বিশ্বশর্মার করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্যোশাল মিডিয়ায় তুমুল ঝড় ও উঠেছে। চলছে নানারকম তর্ক বিতর্ক।

তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই ৩৭০ ধারাকে (Article 370) মুছে ফেলা হয়েছে আর ওদিকে রাম মন্দির নির্মাণের কাজও শুরু হয়ে গিয়েছে। দিন বেশি দূরে নেই, হায়দরাবাদ থেকে নিজামের নাম, ওয়াইসির নাম এবার বাদ হয়ে যাবে। ইতিহাস সাক্ষী আছে বাবর, ঔরঙ্গজেব, নিজামরা বেশিদিন টেকেনি ভারতে’। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, এবার নিজামের পরম্পরা শেষ হবে হায়দরাবাদে এবং উত্থান হবে সনাতন ভারতীয় সংস্কৃতির।

এখানেই শেষ নয়, তেলেঙ্গানার টিআরএস শাসনকে কটাক্ষ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আর একনায়কতন্ত্র চলবে না তেলেঙ্গানায়। নতুন তেলেঙ্গানা গড়তে হবে। ইতিহাস বলছে, যখনই একনায়ক কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনও দেশের প্রধানমন্ত্রী পদে বসেছেন, তখনই দেশে জরুরি অবস্থার মত পরিস্থিতির সৃষ্টি হয়েছে’।

হিমন্ত বিশ্ব শর্মার এমন বক্তব্যকে কটাক্ষ করে টিআরএস বিধায়ক তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কলভাকুন্তলা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বিজেপি যে তেলাঙ্গানার গৌরবময় ইতিহাস মুছে দিতে চাইছে, তা আজ আপনার কথা থেকে স্পষ্ট বোঝা গেল। আপনার দল বিজেপি ঐক্যের ভাবনাকে এতটা ভয় পায় কেন? ২০১৮ সালে আপনারা কীভাবে ১০৭ টি আসনে হেরেছিলেন, সেটা ভুলে গেলেন?’

কলভাকুন্তলার কটাক্ষের কড়া জবাবও দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। পাল্টা ট্যুইটে তিনি লেখেন, ‘একটা সময় বিজেপি ২ টো লোকসভা আসন জিতলেও, এখনকার পরিস্থিতি নিশ্চয়ই আপনার জানা আছে’।

The post মুঘলদের মতো নিজামরাও ভারতের ইতিহাস থেকে বাদ পড়বে! বড়সড় হুঁশিয়ারি হিমন্ত’র first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3JYyRsD
Bengali News
 

Start typing and press Enter to search