-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতে কবে লাগু হবে ইউনিফর্ম সিভিল কোড? আদালতে জানাল কেন্দ্র

- January 09, 2022

নয়া দিল্লিঃ ভারতে ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগ করা নিয়ে কেন্দ্র দিল্লি হাই কোর্টে একটি হলফনামা দাখিল করেছে। দিল্লী হাই কোর্টে দাখিল হলফনামায় বলা হয়েছে যে, বিষয়টি আইন কমিশনে বিচারাধীন এবং আইন কমিশন এটি নিয়ে গভীরভাবে বিবেচনা করছে। হলফনামায় বলা হয়েছে, আইন কমিশনের রিপোর্ট পাওয়ার পর কেন্দ্র এই নিয়ে সিদ্ধান্ত নেবে।

আপাতত কেন্দ্রের হলফনামা অনুযায়ী, অভিন্ন দেওয়ানি বিধি এখন কার্যকর করার জন্য কোনও বিবেচনা করা হয়নি। আইন কমিশনের রিপোর্টের পরই কেন্দ্রী অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে নিজেদের অবস্থান ঠিক করবে।

সংবিধানের ৪৪ তম ধারা অনুযায়ী, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার দায়িত্ব রাজ্যগুলির, কিন্তু বড় প্রশ্ন হল ইউনিফর্ম সিভিল কোড এখনও কার্যকর করা হয়নি কেন? দেশে ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগ না হওয়া নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট এও বলেছে যে, কেন্দ্র সংবিধানের ৪৪ ধারার প্রয়োজনীয়তা অনুসারে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য কোনও সমন্বিত প্রচেষ্টা করেনি। সুপ্রিম কোর্ট সর্বপ্রথম ১৯৮৫ সালের এপ্রিল মাসে অভিন্ন দেওয়ানি বিধি তৈরির পরামর্শ দেয়।

The post ভারতে কবে লাগু হবে ইউনিফর্ম সিভিল কোড? আদালতে জানাল কেন্দ্র first appeared on India Rag .

from India Rag https://ift.tt/34zzwQZ
Bengali News
 

Start typing and press Enter to search