-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

গীতা হাতে বিশেষ বার্তা উরফির, ভাইরাল ভিডিওতে জানালেন জাভেদ আখতার তাঁর কে হন

- January 10, 2022

মুম্বইঃ পোশাকের দিক থেকে উরফি জাভেদ সর্বদাই অসাধারণ। উরফি যিনি সবসময় সাহসী এবং খোলামেলা পোশাক পরতে পছন্দ করেন, এবার খুবই সাধারণ ভাবে ক্যামেরার সামনে এসে অনেকের মন জয় করলেন। পাশাপাশি সবার চোখ গেল তার টি-শার্টে লেখা ক্যাপশনে, যেখানে তিনি বলিউডের কিংবদন্তি গীতিকার এবং চিত্রনাট্যকারের নাম দিয়ে নিজের মনের কথা বলেছেন।

এবার মুম্বাই বিমানবন্দরে বাইরে জিন্স ও টি-শার্টে দেখা গেল উরফিকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, উরফি জাভেদ একটি সাদা হাফ হাতা টি-শার্ট পরেছেন। পাশাপাশি তার পরনে ছিল কালো জিন্স। এই ভিডিওতে হালকা মেকআপে দেখা যায় উরফিকে।

উরফির সাদা টি-শার্টে একটি ক্যাপশন লেখা দেখা গিয়েছে। সবাই এই ক্যাপশন দেখে হতবাক। আসলে, এই ভিডিওতে উরফি যে সাদা টি-শার্টটি পরেছেন, তার ক্যাপশনে লেখা- ‘আমি জাভেদ আখতারের নাতনি নই।’ ঘটনা হল, ভিডিওতে উরফিকে হাতে ভগবত গীতা ধরে থাকতে দেখা গিয়েছে।

এই ভিডিওটি বিখ্যাত ফটোগ্রাফার ভিরাল ভায়ানি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এর সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, ‘বিতর্কিত।’ ভিডিওটিতে উরফিকে খুব খুশি দেখাচ্ছে এবং খোলাখুলি ভাবে তাঁকে পোজ দিতেও দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

//https://ift.tt/2C16RQX

উরফি সবাইকে তাঁর তার টি-শার্টের দিকে মনোযোগ দেওয়ার জন্য বলেছেন। প্রতিদিন অনেকেই তাকে টুইটারে ট্যাগ করে এবং বলে ‘জাভেদ আখতারের নাতনিকে কিছু শেখান। আমি এসব কাজে বিরক্ত। আমি জাভেদ আখতারের নাতনি নই।” এই বিবৃতি দিয়ে উরফি স্পষ্ট করে দিয়েছেন যে জাভেদ আখতারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।


The post গীতা হাতে বিশেষ বার্তা উরফির, ভাইরাল ভিডিওতে জানালেন জাভেদ আখতার তাঁর কে হন first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3Gf2cg7
Bengali News
 

Start typing and press Enter to search