-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বৃন্দাবন দর্শনে গিয়ে আগামী পরিকল্পনার কথা জানালেন কঙ্গনা, ঘোষণা করলেন বড় অভিযানের

- December 04, 2021

বৃন্দাবনঃ শনিবার বৃন্দাবনের (vrindavan) শ্রী বাঁকে বিহারী মন্দির দর্শনে যান বলিউড (Bollywood) অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সেখানে উপস্থিত হয়ে বিপুল ভক্তদের উদ্দেশ্যে তিনি রাধে রাধে বলে অভিবাদনও জানান। নিরাপত্তারক্ষীদের পক্ষে অভিনেত্রীকে দেখার ভিড় সামলানো অসম্ভব হয়ে পড়েছিল। সেখানে গিয়ে এই বলি অভিনেত্রীকে বিহারী জির দর্শন করতে দেখা গিয়েছিল এবং ভগবান শ্রী কৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকতে দেখা গিয়েছিল।

সামনেই রয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২। আর এই নির্বাচনের পূর্বে বৃন্দাবনে কঙ্গনা রানাউতের উপস্থিতি নিঃসন্দেহে যে কোন বড় ইঙ্গিত দিচ্ছে না, তা আর বলার অপেক্ষা রাখে না। সেখানে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে কঙ্গনা রানাউত জানান, জাতীয়তাবাদী মতাদর্শকে আরও এগিয়ে নিতে জাতীয়তাবাদী দলের হয়ে নির্বাচনে প্রচার করব।

কঙ্গনা রানাউত আরও বলেন, শ্রী কৃষ্ণের একজন মহান ভক্ত তিনি। বিহারী জির দর্শন পেয়ে খুবই ধন্য হয়েছেন বলেও জানিয়েছেন বলি অভিনেত্রী। সেখানে গিয়ে মাখন প্রসাদ পেয়ে শ্রী কৃষ্ণের ভক্তিতে পুরোপুরি বিলীন হয়ে গিয়েছিলেন কঙ্গনা রানাউত।

তাঁর গাড়ি আটকানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে কিছু মানুষ আমার গাড়ি আটকালেও, বেশ কিছু মানুষ তাঁদেরকে গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করছিলেন। বলছিলেন, কেন শুধু শুধু ওনাদের বিরক্ত করছ, যেতে দেও’। কৃষকদের প্রতি তাঁর শ্রদ্ধার কথাও বলেন কঙ্গনা।

The post বৃন্দাবন দর্শনে গিয়ে আগামী পরিকল্পনার কথা জানালেন কঙ্গনা, ঘোষণা করলেন বড় অভিযানের first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3lzJK9w
Bengali News
 

Start typing and press Enter to search