-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কৃষি আইনের মতো CAA-NRC প্রত্যাহার করতে হবে মোদী সরকারকে, নাহলে রাস্তায় নামবো: আসাউদ্দিন ওয়েসী

- November 24, 2021

হায়দ্রাবাদের AIMIM পার্টির সভাপতি আসাউদ্দিন ওয়েসি আরো একবার খবরের শিরোনামে উঠে এসেছেন। বারাবাঙ্কিতে এক সভায় ওয়েসী বলেন, কেন্দ্র সরকারকে কৃষি আইনের মতো করে CAA-NRC প্রত্যাহার করতে হবে। যদি সরকার ভুল করেও NRC আইন নিয়ে আসে তাহলে রাস্তায় নেমে আন্দোলন করা হবে তথা বারাবাঙ্কিকে শাহীনবাগ করে দেওয়া হবে।

2022 উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত পার্টির প্রচার প্রসারে ব্যস্ত। লক্ষণীয় এবারের উত্তর প্রদেশ নির্বাচনে জনগণ সমাজবাদী পার্টি ও বিজেপির প্রতিদ্বন্দিতা দেখার আগ্রহে রয়েছে এদিকে বাকি রাজনৈতিক দলগুলিও নিজেদের ভাগ্য পরীক্ষা করার প্রয়াসে মাঠে নেমে পড়েছে।

নিজেদের ভাগ্য পরীক্ষাকারী এই পার্টিগুলির মধ্যে একটা আসাউদ্দিন ওয়েসীর পার্টি। AIMIM পার্টি এবারের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। আর এই কারণে AIMIM এর নেতারা উত্তরপ্রদেশের বয়ানবাজি তীব্র করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহার করেছেন। এই প্রসঙ্গ টেনে আসাউদ্দিন বলেন সরকার যদি NRC আইন নিয়ে আসে তাহলে সেটা প্রত্যাহার করতে বাধ্য করানো হবে।

ওয়েসীর ভাষণের একটা ছোটো অংশ টুইটারে ভাইরাল হয়েছে। যেখানে তিমি বলেছেন, ” যদি সরকার এনপিআর-এনআরসি (NPR-NRC) নিয়ে আসলে তাহলে আমরা রাস্তায় নামবো। এই স্থানকে শাহীনবাগ বানিয়ে দেব। এটা মনে রাখবেন।” ওয়েসী আরো বলেন, মোদী অমিত শাহের সরকারকে কৃষকরা ঠিক চিনতে।পেরেছে। এটা ভরসা করার যোগ্য নয়। ওয়েসী প্রধানমন্ত্রী মোদীকে মিথ্যাবাদী দাবি করে বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন NRC আসবে না কিন্তু উনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সদনে দাঁড়িয়ে বলেছেন NRC অবশ্যই লাগু হবে।

The post কৃষি আইনের মতো CAA-NRC প্রত্যাহার করতে হবে মোদী সরকারকে, নাহলে রাস্তায় নামবো: আসাউদ্দিন ওয়েসী first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3HPhklj
Bengali News
 

Start typing and press Enter to search