-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিজেপি এয়ারপোর্ট তৈরি করে বিক্রি করার জন্য: অখিলেশ যাদব

- November 25, 2021

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav) ‘বিজেপি হাঁটাও, প্রদেশ বাঁচাও’ সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, এই ভীড় দেখে বোঝা যাচ্ছে যে মানুষ আর বিজেপিকে চাই না। তিনি আরো বলেন, বিজেপি সরকার মানুষকে যে দুঃখ কষ্ট দিয়েছে তা আর কোনো সরকার দেয়নি। এই ভীড় প্রমান করছে বিজেপি প্রদেশ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।

ভবিষ্যত সুরক্ষিত করতে সপাকে ভোট দিতে হবে: অখিলেশ যাদব

সমাজবাদীর পার্টির সভাপতি বলেন, সপার সাথেই চৌহান সমাজের ভবিষ্যত সুরক্ষিত। তাই আবেদন যে সবাই সব বুথে আমাদের জিতিয়ে দিন। যদি অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী হয় তাহলে তাতে চৌহান সমাজের কল্যাণ।

অখিলেশ বলেন, বিজেপি মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এখন সমাজের দায়িত্ব বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। এয়ারপোর্টের দিকে ইশারা করে অখিলেশ যাদব বলেন, এই মাঠের পাশেই এয়ারপোর্ট রয়েছে। আগে এটা সরকারি এয়ারপোর্ট ছিল, এখন এটা বেঁচে দেওয়া হয়েছে। বিজেপির হারাটা প্রয়োজন নাহলে তারা প্রদেশের সমস্তকিছুই বেঁচে দেবে।

যাদব বলেন, বিজেপি সরকার সব এয়ারপোর্ট বিক্রি করছে এবং একের পর এক এয়ারপোর্ট শিল্যানাস করছে। আসলে তারা এয়ারপোর্ট নির্মাণ করছে বেঁচবার জন্য। তিনি আরো বলেন, বিজেপি দাবি করে হাওয়াই চপ্পল বিক্রি করা মানুষজন উড়ো জাহাজে চড়বে কিন্তু দিল্লী এয়ারপোর্ট অবধি ৬০ হাজার কোটি টাকা লোকসানে রান করছে।

The post বিজেপি এয়ারপোর্ট তৈরি করে বিক্রি করার জন্য: অখিলেশ যাদব first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3cLzkPl
Bengali News
 

Start typing and press Enter to search