-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দিনে জমান ২ টাকা করে, প্রতিমাসে পাবেন ৩ হাজার টাকা! দুরন্ত এক প্রকল্প চালু কেন্দ্রের

- November 25, 2021

নয়া দিল্লিঃ কেন্দ্রীয় সরকারের নতুন চমক। এবার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু করতে চলেছে তারা। তার মধ্যে সবার প্রথমে যে প্রকল্পটি আসছে তা হল প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। এই পরিকল্পনায় আওতায় আসছেন এমন শ্রমজীবী মানুষেরা, যারা কাজের ক্ষেত্রে কোনও শ্রমিক সংগঠনের আওতায় পড়েন না। অর্থাৎ ছোট বিক্রেতা, নির্মাণকর্মী, রিকশাচালক, এবং অসংগঠিত সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বয়সকালে অসহায়তা থেকে সুরক্ষিত করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সহায়তা করা হবে।

এই প্রকল্পের আওতায় আসা কেন্দ্রীয় সরকার অসংগঠিত কর্মীদের বার্ধক্যকালে পেনশনের নিশ্চয়তা দেওয়া হবে। এই স্কিম অনুযায়ী কোনও শ্রমিক প্রতি দিনের আয়ের থেকে ২ টাকা বাঁচিয়ে প্রতি বছর শেষে ৩৬,০০০ টাকা পেনশন পেতে পারেন। নিম্নলিখিত অংশে এই প্রকল্পের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হল।

মাসে জমা করতে হবে ৫৫ টাকা
এই প্রকল্পের আওতায় পড়তে গেলে প্রতি মাসে ৫৫ টাকা অর্থাৎ বা মাসের ২৮ টি দিনে ২ টাকা করে জমা করতে হবে। যদি কোনও শ্রমিক ১৮ বছর বয়স থেকে মাসে ৫৫ টাকা করে সঞ্চয় করতে শুরু করে বুড়ো বয়সে বার্ষিক ৩৬,০০০ টাকা করে পেনশন পেতে পারেন তিনি। মধ্যবয়স্ক শ্রমিকদের ক্ষেত্রে যদি কেউ ৪০ বছর বয়স থেকে এই প্রকল্পের আওতায় আসতে চান তবে তাঁকে প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে। ৬০ বছর পূর্ণ হওয়ার পরই এই প্রকল্পর নিয়ম অনুযায়ী পেনশন পেতে থাকবেন তিনি। মাসে ৩০০০ টাকা করে পাবেন তিনি।

প্রয়োজনীয় নথি
এই প্রকল্পে অংশ হওয়ার আবেদন করতে প্রয়োজন একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড। ৪০ পেরোনো শ্রমিকর চাইলেও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না কারণ আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া
এই প্রকল্পের অংশ হতে জন্য আবেদনকারীকে কমন সার্ভিস সেন্টারে রেজিস্ট্রেশন করতে হবে। নিজে না পারলে সাইবার ক্যাফে থেকে CSC পোর্টালে গিয়ে অনলাইনেই এই স্কিমের আওতায় আসার জন্য আবেদন করতে পারেন আগ্রহীরা। ওই পোর্টালেই পাওয়া যাবে একটি আবেদন ফর্ম। সেই ফর্মে প্রয়োজনীয় তথ্য যথাযথ ভাবে তুলে ধরতে হবে।

তথ্য ও নম্বর
এই প্রকল্পে রেজিস্ট্রেশনের শেষ ধাপ হলো তথ্যপ্রদান। এবার প্রশ্ন হল কি কি তথ্য প্রয়োজন।এই স্কিমের জন্য আবেদন করা গ্রাহকের আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, সেভিংস বা জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রয়োজন হবে। এছাড়া, সরকার যাতে প্রতি মাসে ব্যাঙ্ক থেকে ৫৫/২০০ টাকা কেটে নিতে পারে সেই মর্মে ব্যাঙ্কের থেকে একটি সম্মতিপত্র সাবমিট করে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

The post দিনে জমান ২ টাকা করে, প্রতিমাসে পাবেন ৩ হাজার টাকা! দুরন্ত এক প্রকল্প চালু কেন্দ্রের first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3HS1TJk
Bengali News
 

Start typing and press Enter to search