-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

হল না মেয়র হওয়া, কলকাতা পুরভোটে বাবুল সুপ্রিয়কে প্রার্থীই করল না তৃণমূল

- November 26, 2021


কলকাতাঃ আগামী ডিসেম্বর মাসে কলকাতায় হতে চলেছে পুরসভার নির্বাচন। লাগু হয়ে গিয়েছে আচরণবিধি। আর এরই মধ্যে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শোনা যাচ্ছিল যে, এবার ফিরহাদ হাকিমকে প্রার্থী করা হবে না, তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফিরহাদ হাকিমকে ফের পুরসভার প্রার্থী করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আরও ৫ বিধায়ককে করা হয়েছে প্রার্থী।

দেবব্রত মজুমদার, অতীন ঘোষ ও দেবাশিস কুমারকে ফের প্রার্থী করা হয়েছে তৃণমূলে পক্ষ থেকে। এছাড়াও সাংসদ মালা রায়কেও পুরসভা নির্বাচনে ময়দানে নামাচ্ছে তৃণমূল কংগ্রেস। মোট ১২৬টি কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে দলের পক্ষ থেকে। সহযোগী দলগুলোকে ১৮টি আসন ছাড়া হয়েছে। তৃণমূলের এই তালিকায় মহিলা এবং সংখ্যালঘুদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

৩৯ জন বিদায়ি কাউন্সিলরকে প্রার্থী করা হয়নি। ৮৭ জনকে পুনরায় দেওয়া হয়েছে টিকিট। মোট প্রার্থীর মধ্যে ৮০ জন পুরুষ ও ৬৪ জন মহিলাকে টিকিট দিয়েছে তৃণমূল। ২৩ জন সংখ্যালঘুকে করা হয়েছে প্রার্থী। ২৩ জনের মধ্যে দুজন খৃস্টান ধর্মাবলম্বী। তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রার্থী তালিকায় সোমকের সব শ্রেণির মানুষদেরই গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তৃণমূলে এখন ‘এক ব্যক্তি এক পদ” নীতি চালু হয়েছে। আর সেই কারণে এবার ফিরহাদ হাকিমকে পুরসভার প্রার্থী করা হবে না বলে শোনা যাচ্ছিল। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফিরহাদ হাকিমকে ফের প্রার্থী করা হয়েছে। বলাই বাহুল্য, গতবারের মতো এবারেও ফিরহাদ হাকিমকেই কলকাতার মেয়র হিসেবে বাছা হতে পারে।

তবে, ইতিমধ্যে গুঞ্জন ছড়িয়েছিল যে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়কে এবার কলকাতা পুরভোটে প্রার্থী করা হতে পারে। এমনকি তাঁকে কলকাতার মেয়রও করার জল্পনা ছড়িয়েছিল। আপাতত সেই জল্পনায় জল ঢেলে গেল। প্রথম একাদশে খেলতে চাওয়া বাবুলের ঠাঁই এখন রিজার্ভ বেঞ্চেই।

The post হল না মেয়র হওয়া, কলকাতা পুরভোটে বাবুল সুপ্রিয়কে প্রার্থীই করল না তৃণমূল first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3p1XbQr
Bengali News
 

Start typing and press Enter to search