-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

শেষ মুহূর্তে বিকল হল ইঞ্জিন, ব্যর্থ হল ISRO-র মহাত্মা কাঙ্খি মিশন

- August 11, 2021

নয় দিল্লীঃ ১৫ আগস্ট দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা EOS-03 উপগ্রহর উৎক্ষেপণ ব্যর্থ হয়ে গেল। ইঞ্জিনে সমস্যার কারণে Isro-র এই মহাত্মা কাঙ্খি মিশন সম্পূর্ণ হতে পারল না।

এই উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীতে নজর রাখার কাজ করত। এটিকে ভারতের তৃতীয় চোখও বলা হচ্ছিল। কিন্তু মিশন সম্পূর্ণ হল না। Isro শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস স্টেশন থেকে আজ সকাল ৫ঃ৪৩ নাগাদ GSLV-F 10 এর মাধ্যমে পৃথিবীতে নজর রাখা উপগ্রহ EOS-03 এর উৎক্ষেপণ শুরু করেছিল। প্রথম দুটি পর্যায়ে সফল হলেও তৃতীয় পর্যায়ে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়।

https://platform.twitter.com/widgets.js

ইসরো EOS-03 উপগ্রহকে কক্ষপথে স্থাপিত করতে ব্যর্থ হয়েছে। ইসরো জানিয়েছে যে, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির ফলেই এই মিশন ব্যর্থ হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, ২০১৭ সালের পর কোনও ভারতীয় মহাকাশ মিশনের এটি প্রথম ব্যর্থতা। এর আগে ইসরো লাগাতার ১৪টি মিশনে সফল হয়েছিল।

ইসরো আজ সকাল ৫ঃ৪৩ মিনিট নাগাদ উৎক্ষেপণ শুরু করে। নির্ধারিত সময় অনুযায়ী সমস্ত কিছুই ঠিক চলছিল। কিন্তু তৃতীয় ধাপে EOS-03 আলাদা হওয়ার আগে ক্রোয়োজেনিক ইঞ্জিনে সমস্যা দেখা দেয়, এরফলে পরিসংখ্যান মেলা বন্ধ হয়ে যায়। আর তখনই ইসরো ঘোষণা করে যে তাঁদের মিশন ব্যর্থ হয়েছে।

The post শেষ মুহূর্তে বিকল হল ইঞ্জিন, ব্যর্থ হল ISRO-র মহাত্মা কাঙ্খি মিশন first appeared on India Rag .

from India Rag https://ift.tt/2VFeso9
Bengali News
 

Start typing and press Enter to search