-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আফগানিস্তানে তেলের দাম অনেক কম, ভারতে ভয় লাগলে ওখানে চলে যানঃ বিজেপি বিধায়ক

- August 18, 2021

পাটনাঃ বিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুরের (Haribhushan Thakur) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হচ্ছে। ওই ভিডিওতে বিধায়ক বলছেন, যার ভারতে থাকতে ভয় লাগে, সে আফগানিস্তান চলে যাক। কারণ ওখানে পেট্রোল-ডিজেলের দাম অনেক কম। ওঁদের ওখানেই বসবাস করা উচিৎ।

ঠাকুর আরও বলেন, এরকম মানুষের চোখ খুলে দেখা উচিৎ অন্য দেশ আর ভারতের পরিস্থিতি কেমন। ঠাকুর বলেন, ধর্ম আর জাতের নামে দেশ ভাগ হয়েছিল। ভারতের মানুষ এখনও যদি না বুঝতে পারে, তাহলে আরও একবার দেশ ভাগ হবে।

ঠাকুর এর আগেও নিজের বয়ান নিয়ে বহুবার চর্চায় এসেছেন। উনি বিধানসভা সদনের মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের কথা তুলে তোলপাড় করে দিয়েছিলেন। উনি বলেছিলেন, সীমান্তবর্তী অনেক এলাকায় হিন্দুরা সংখ্যালঘু আর মুসলিমরা সংখ্যাগুরু। আর এরকমই কিছু আগামী দিনে বিহারের অবস্থা হবে। এখানেও হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে।

ঠাকুরের এই বয়ান নিয়ে বিহারের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। বিজেপির সমস্ত নেতা আর বিধায়করা ঠাকুরের এই বয়ানের সমর্থন করেছিল। যদিও নিতিশ কুমারের দল জেডিইউ এই নিয়ে কোনও মন্তব্য করেনি। বিজেপির বিধায়ক বলেছিলেন, বিহারে প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণ করানো হচ্ছে।

The post আফগানিস্তানে তেলের দাম অনেক কম, ভারতে ভয় লাগলে ওখানে চলে যানঃ বিজেপি বিধায়ক first appeared on India Rag .

from India Rag https://ift.tt/2XEWyCv
Bengali News
 

Start typing and press Enter to search