-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

খোলস ছাড়ছে ভারতের তালিবানরাও, এবার জঙ্গিদের প্রশংসা AIMPLB-র মুখপাত্রর মুখে

- August 18, 2021

নয়া দিল্লিঃ উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বর্কের (Shafiqur Rahman Barq) পর এবার মুসলিম পার্সোনাল ল বোর্ডের (All India Muslim Personal Law Board) মুখপাত্র মৌলানা সাজ্জাদ নোমানিও (Maulana Sajjad Nomani) আফগানিস্তানে তালিবানের কবজা নিয়ে বিতর্কিত বয়ান দিলেন। মৌলানা বয়ান জারি করে আফগানিস্তানে তালিবানের কবজাকে সঠিক বলে আখ্যা দেন আর বলেন, তালিবান গোটা বিশ্বের সবথেকে মজবুত সেনাকে হার মানিয়েছে। মৌলানা আরও বলেন, তালিবানের যোদ্ধারা কাবুলের জমিতে চুমু খেয়েছে।

আফগানিস্তানে তালিবানের কবজা নিয়ে মৌলানা আল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আফগানিস্তানে তালিবানের কবজা একদম সঠিক। আর ভারতের মুসলিম তালিবানকে সেলাম জানায়। গোটা বিশ্ব দেখেছে কেমন ভাবে এক সম্প্রদায় হাতিয়ার ছাড়া বিশ্বের সবথেকে শক্তিশালী সেনার মোকাবিলা করেছে আর কাবুলের মহলে দাখিল হয়েছে। ওঁদের কারও মধ্যে কোনও অহংকার নেই। আর না তাঁরা বেশি বকবক করে।”

এর আগে উত্তর প্রদেশের সম্ভল থেকে সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বর্ক বিতর্কিত বয়ান দিয়েছিলেন। আর ওনার ওই বিতর্কিত বয়ানের কারণে ওনার বিরুদ্ধে দেশদ্রোহর অভিযোগে মামলা দায়ের হয়েছে। শফিকুর রহমান আফগানিস্তানে তালিবানের কবজার তুলনা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে করেছিলেন।

শফিকুর রহমান বলেছিলেন, ভারতে যখন ইংরেজদের শাসন ছিল, তখন আমরা ওঁদের সরাতে সংঘর্ষ করেছিলাম। ঠিক একই ভাবে তালিবান নিজেদের দেশকে আজাদ করিয়েছে। শফিকুর রহমান বর্ক তালিবানিদের প্রশংসা করে বলেন, ‘এই সংগঠন রাশিয়া, আমেরিকার মতো শক্তিধর দেশকে নিজের দেশে থাকতে দেয়নি।”

The post খোলস ছাড়ছে ভারতের তালিবানরাও, এবার জঙ্গিদের প্রশংসা AIMPLB-র মুখপাত্রর মুখে first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3yYu9VM
Bengali News
 

Start typing and press Enter to search