কট্টর ইসলামিক সংগঠন পপুলার ফন্ট অফ ইন্ডিয়া (PFI) এর উপর কড়া পদক্ষেপ নিয়েছে আয়কর বিভাগ। PFI এর উপর লাগাম লাগিয়ে আয়কর বিভাগ উক্ত সংগঠনের রেজিস্ট্রেশন বাতিল করেছে। আয়কর অধিনিয়ম ১৯৬১ এর ধারা 12 AA(3) এর আওতায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, PFI বহু দেশবিরোধী কার্যকলাপের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন এজেন্সি সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে। এই বছর ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স দিল্লীর শাহীনবাগে অবস্থিত অফিসে তল্লাশি চালায়। কেরলে প্রোডাক্টশন ওয়ারেন্ট এ গ্রেফতার হওয়া রউফ শরীফকে জিজ্ঞাসাবাদে পর উত্তরপ্রদেশ STF এই পদক্ষেপ নিয়েছিল।
রউফ শরীফ এর বিরুদ্ধে CAA ও NRC বিরোধী দাঙ্গা উস্কানি দেওয়া ও ফান্ড সরবরাহ করার অভিযোগ ছিল। রউফ শরীফ ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেছিল। তবে তার আগেই ED তাকে গ্রেফতার করে। কিছু রিপোর্ট অনুযায়ী, শাহীনবাগে মুসলিমরা যে পরিস্থিতি তৈরী করেছিল সেখানেও PFI এর হাত ছিল। এছাড়াও দেশজুড়ে রোহিঙ্গাদের ছড়িয়ে দেওয়ার পেছনেও এই সংগঠনের বড়ো ভূমিকা আছে বলে অভিযোগ অনেকের।
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) এর প্রতিষ্ঠা ২০০৬ সালে হয়। তবে শুরু থেকেই এই সংগঠনের বিরুদ্ধে দেশ বিরোধী কার্যকলাপ করার অভিযোগ উঠতে শুরু করে। ২০১২ সালে কেরল সরকার হাইকোর্টে দাবি করে যে এই সংগঠন দেশের সুরক্ষা জন্য বিপদজনক। সেই সময় কেরল সরকার এও দাবি করে যে এটা নিষিদ্ধ সংগঠন ‘স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া’ এর পূর্নস্থাপন ছাড়া অন্য কিছু নয়।
The post অ্যাকশন মুডে আয়কর দপ্তর! বাতিল করল কট্টর ইসলামিক সংগঠন PFI এর রেজিস্ট্রেশন first appeared on India Rag .from India Rag https://ift.tt/35l5cXk
Bengali News