-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রাম মন্দিরের ইস্যুতে ভুয়ো অভিযোগ তুলে বিপদে পড়লেন সঞ্জয় সিং! করা হবে ৫০ কোটি টাকার মানহানি মামলা

- June 15, 2021

প্রায় সব পাড়ায় এমন লোকের খোঁজ পাওয়া যায় যারা কাজের সময় অদৃশ্য হয়ে যায় কিন্তু কাজ শেষ হলে দৃশ্যমান হয়ে কাজের ত্রুটি বের করতে লেগে পড়ে। দেশের হিন্দুদের বছরের পর বছর সংগ্রামের পর রাম মন্দিরের নির্মানকাজ শুরু হয়েছে। কিন্তু এখন মন্দির নির্মাণের দাবি জানানো সময় অদৃশ্য হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলি দৃশ্যমান হয়েছে। আর দৃশ্যমান হয়ে রাম মন্দিরের নামে নানা অভিযোগে তুলতে শুরু করেছে।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দ্বারা অযোধ্যায় জমি ক্রয় নিয়ে যে তথাকথিত দুর্নীতির অভিযোগ উঠেছে তার উপর তীক্ষ্ণ প্রতিক্রিয়া দিয়েছে বিশ্বহিন্দু পরিষদ। ভুয়ো অভিযোগ তোলার কারণে বিশ্বহিন্দু পরিষদ মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছে। VHP জানিয়েছে যে আম-আদমি পার্টির এক নেতা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। উত্তরপ্রদেশের নির্বাচনের ঠিক আগে সমাজবাদী পার্টি এবং আম-আদমি পার্টি জমি দুর্নীতির অভিযোগ তুলে পরিবেশ উত্তপ্ত করেছে।

বিরোধী দলের নেতারা এই ইস্যুকে কেন্দ্র করে রীতিমতো রাজনীতি করতে নেমে পড়েছেন। VHP এই সমস্ত অভিযোগকে খারিজ করে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্ব হিন্দু পরিষদের অনুযায়ী, এটা আসলে রাম জন্মভূমি আন্দোলনকে বদনাম করার ষড়যন্ত্র। রাজনৈতিক দল এই ইস্যুকে রাজনীতিকরন করছে কিন্তু এটা মানুষের ধার্মিক ও বিশ্বাসের সাথে জড়িয়ে রয়েছে।

VHP নেতা বিনোদ বানশাল বলেছেন, রাম মন্দিরের জন্য জমির চুক্তি খুবই পারদর্শীভাবে করা হয়েছে। কিছু লোক ভুয়ো কাগজের বাহানায় ভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু চুক্তির সমস্ত পক্রিয়া অনলাইন হয়েছে। আমরা ভুয়ো অভিযোগ তোলা বক্তিদের উপর অবশ্যই মানহানি মামলা করবো।

VHP এর তরফে জানানো হয়েছে, কুসুম পাঠক নামের একজনের থেকে ২ কোটি টাকার জমি কিনেছিল ( ৫০ লক্ষ টাকা ২০১৯ সালে নিয়েছিলেন, বাকি টাকা ২০২১ সালে নেন) সুলতান আনসারী এবং রবি মোহন ত্রিপাঠি। জমি কেনার চুক্তি হয়েছিল ২০১৯ সালে তাই সেই সময় জমির দাম কম ছিল। এরপর ২০২১ সালে ট্রাস্ট ওই জমি কিনতে ইচ্ছা প্ৰকাশ করে। সেই মতো জমির বর্তমান মূল্য ২৪ কোটি বলা হয়েছিল। যা ট্রাস্ট ১৮.৫ কোটি টাকার কেনে।

সঞ্জয় সিংকে টার্গেট করে VHP নেতা বলেন, একজন AAP নেতা ভুয়ো কাগজের দোহাই দিয়ে বরাবর ভ্রান্তি ছড়ায় এবং পরে ক্ষমা চেয়ে নিয়ে পেছনে সরে যায়। তবে এবার ক্ষমা চাইলেও তাকে ছাড়া হবে না। হনুমানগড়ীর মহন্ত রাজু দাস বলেছেন, সঞ্জয় সিংয়ের উপর ৫০ কোটি টাকার মানহানি মামলা করবো। কারণ দেশের আস্থার উপর আঙ্গুল তোলা হচ্ছে।

The post রাম মন্দিরের ইস্যুতে ভুয়ো অভিযোগ তুলে বিপদে পড়লেন সঞ্জয় সিং! করা হবে ৫০ কোটি টাকার মানহানি মামলা first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3wqFc8Q
Bengali News
 

Start typing and press Enter to search