-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

চীনের শিনচিয়াং প্রান্ত থেকে উধাও মসজিদ! তৈরি হচ্ছে বিলাসবহুল হিল্টন হোটেল

- June 14, 2021


চীন দেশে বৌদ্ধ, জৈন, হিন্দু ইত্যাদি ধর্মালম্বী লোকজন নিজেদের মতো জীবনযাপন করলেও ইসলাম ধর্মালম্বীদের জন্য বড়ো সমস্যা উৎপন্ন হয়েছে। চীনের সরকার লাগাতার মুসলিমদের উপর অত্যাচার বৃদ্ধি করে চলেছে। চীন সরকারের দাবি ধৰ্ম পালনের নামে চীনে মুসলিমরা কট্টররা ছড়ায়। আর সেই কারণেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।

চীনের শিনচিয়াং প্রান্তের জমির উপর সম্প্রতি বেশ মুভমেন্ট লক্ষ করা গেছে। ২০১৮ সাল অবধি যে জমির উপর মসজিদ ছিল সেই জমি এখন ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করার জন্য চীন সরকার মঞ্জুরি দিয়েছে। যেখানে বিলাসবহুল হিল্টন হোটেল নির্মাণ করা হচ্ছে বলেও জানা গেছে।

হোতান অঞ্চলে যে মসজিদ ছিল তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এক রিপোর্টে অনুযায়ী ২০১৮ সালেই ওই মাজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর তারপর বিলাসবহুল হিল্টন হোটেল নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। যার কাজ এখন স্পষ্ট দেখা মিলছে।

অস্ট্রেলিয়ার এক থিং ট্যাংক দ্বারা জারি করা পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সাল থেকে এখনও অবধি শিনচিয়াং প্রান্তে ১৬,০০০ মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উইঘুর বহুল প্রান্তে সবথেকে বেশি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। কিছু সময় আগে চীনের নিংজিয়া প্রদেশ থেকে খবর সামনে এসেছিল।

যেখানে ওই দেশের সবথেকে বড়ো মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। একই সাথে মসজিদের সামনে যে বিল্ডিং ছিল তার উপর লিখিত লিপি মুছে ফেলা হয়েছিল। অবশ্য চীনের এমন নির্মম অত্যাচার সত্ত্বেও পাকিস্তান এই ইস্যুতে মুখে লাগাম লাগিয়েছিল।

The post চীনের শিনচিয়াং প্রান্ত থেকে উধাও মসজিদ! তৈরি হচ্ছে বিলাসবহুল হিল্টন হোটেল first appeared on India Rag .

from India Rag https://ift.tt/35j4nOV
Bengali News
 

Start typing and press Enter to search