ইংরেজরা ভারতবর্ষের আসার পর থেকে খ্রিস্টান মিশনারিরা হিন্দুদের ধর্মান্তরন করার জন্য উঠে পড়ে লেগেছে। যা এখনও ভারত দেশের নানা প্রান্তে লক্ষ করা যায়। হিন্দুদের একটা বড়ো অংশ সচেতন হয়ে যাওয়ার কারণে খ্রিস্টান মিশনারিরা সাধারণত আদিবাসীদের টার্গেট বানিয়ে তাদের ধর্ম পরিবর্তন করে। পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহারে এমন হাজার হাজার আদিবাসী গ্রাম দেখা যায় যেখানে আদিবাসীদের আদিবাসীদের ধর্মান্তরিত করে খ্রিস্টান করে দেওয়া হয়েছে।
সম্প্রতি খ্রিস্টান মিশনারিগুলি বিভিন্ন NGO এর আড়ালে ঝাড়খন্ড ও ছত্রিশগড় রাজ্যে ব্যাপকহারে ধৰ্ম পরিবর্তনের ব্যাবসা চালাচ্ছে। ধৰ্ম পরিবর্তনের জন্য এরা মূলত টাকা, চাকরি ইত্যাদির লোভ দেখায়। স্থানীয় প্রশাসনের সাথে এদের ভালো রকম সংযোগ থাকায় আইনি পদ্ধতিতে এই সমস্ত মিশনারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে উঠে।
যে কারণে সচেতনতা এই রোগের মূল প্রতিষেধক। ঝাড়খণ্ডের রায়সেমলা গ্রাম থেকে এমনই ইতিবাচক খবর সামনে আসছে। আসলে বিগত কিছু সময় ধরে এই গ্রাম থেকে ধৰ্ম পরিবর্তনের বহু ঘটনা সামনে এসেছে। এই পরিপ্রেক্ষিতে ১১ ই জুন খুনতি জেলার রায়সেমলা গ্রামে এক সভার আয়োজন করা হয়। সেখানে ঠিক করা হয় যে গ্রামে কোনো পাদরি বা খ্রিস্টান ধৰ্ম প্রচারককে ঢুকতে দেওয়া হবে না।
একই সাথে গ্রামের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে গ্রামে ঢুকে থাকা পাদ্রীদের তাড়িয়ে দেওয়া হবে। একই সাথে যারা খ্রিস্টান ধৰ্ম গ্রহণ করেছে তাদের বয়কট করা হবে। শুধু এই নয়, ধৰ্ম পরিবর্তন করা ব্যাক্তিদের গ্রামের শ্মশান ব্যাবহার করতে দেওয়া যাবে না। গ্রামবাসীরা প্রিয়া মুন্ডার নেতৃত্বে এই সমস্ত কর্মসূচি শুরু করেন।
প্রসঙ্গত, প্রিয়া মুন্ডা সনাতনী সমাজে খুবই প্রসিদ্ধ ব্যক্তিত্ব। যিনি একক প্রয়াসে আদিবাদী সমাজকে খ্রিস্টান মিশনারিদের জাল থেকে বাঁচানোর চেষ্টা করেন। প্রিয়া মুন্ডা বলেন যারা নিজেদের পূর্বপুরুষদের সংস্কৃতি ছেড়ে অন্যজনের সংস্কৃতি গ্রহণ করবে তাদেরকে জনজাতির নামে দেওয়া সুবিধা থেকে বঞ্চিত করার চেষ্টা করা হবে। উনি আরো বলেন, এক ষড়যন্ত্রের মাধ্যমে পুরো ঝাড়খন্ড রাজ্য জুড়ে আদিবাসীদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরন করার চেষ্টা চলছে , এটা মেনে নেওয়া যাবে না।
The post ‘পাদরি তাড়াও, ধৰ্ম বাঁচাও’ অভিযানে নামল ঝাড়খণ্ডের এক গ্রামের আদিবাসীরা! নেতৃত্ব দিলেন প্রিয়া মুন্ডা first appeared on India Rag .from India Rag https://ift.tt/35y75jL
Bengali News