হিন্দুদের ধার্মিক বিষয় বস্তুর উপর কোনো সিনেমা বা সিরিজ প্রকাশ করা হলে সেক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা বজায় রাখা হয়। কোনো দেব দেবীর ভূমিকায় অভিনয় করতে হলে অভিনেতা বা অভিনেত্রীকে দরুনভাবে মানসিক প্ৰস্তুতি নিতে হয়। বিশেষ করে মনশুদ্ধি, দেহ শুদ্ধি ও বিচার শুদ্ধির উপর খেয়াল রাখতে হয়। অর্থাৎ দেব দেবীর কোনো চরিত্রে অভিনয় করতে হলে তার মধ্যে অবশ্যই সাত্ত্বিক গুন ভরপুর মাত্রায় থাকার প্ৰয়োজন রয়েছে। তানাহলে ওই চরিত্রে অভিনয় করা কঠিন হয়ে পড়ে, শেষমেষ ধার্মিক অনুভূতি আহত হওয়ার সম্ভবনা থাকে।
সম্প্রতি রামায়ণ সংক্রান্ত এক সিনেমায় তৈমুরের আম্মি করিনা খানকে সীতার রোল দেওয়ার খবর ছড়িয়ে পড়েছে। যা নিয়ে হিন্দু সমাজের একটা বড়ো অংশ এর বিরোধিতায় নেমে পড়েছে। হিন্দুদের দাবি, তৈমুরের আম্মিকে ওই চরিত্রে অভিনয় করতে দেওয়া হলে তারা সেটা মেনে নেবে না। মাতা সীতার মতো একটা পবিত্র চরিত্রে অভিনয় করার যোগ্যতা কারিনা কাপুর খানের নেই বলে দাবি নেটিজনদের।
জানিয়ে দি, কারিনা খান সাধারণ সিনেমার করার জন্য ৪ থেকে ৬ কোটি টাকা নেন। তবে এক্ষেত্রে উনি ১২ কোটি টাকার দাবি করে বসেছেন। আর এই নিয়েও সমালোচনা শুরু হয়েছে। নেটিজনদের দাবি, এমন চরিত্রে অভিনয় পাওয়া ভাগ্যের ব্যাপার আর এরা ফিস বাড়াচ্ছে।
Message To All Nationalist From My Side .#BoycottKareenaKhan pic.twitter.com/wVeL5uCkJj
— Arun Yadav (@beingarun28) June 12, 2021
https://platform.twitter.com/widgets.js
বিজেপি নেতা অরুন যাদব খান গ্যাংকে এই সিনেমা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। বিজেপি নেতা বলেছেন, যদি কারিনা খানকে মাতা সীতার রোল দেওয়া হয় তাহলে সিনেমা রিলিজ হওয়া আটকে দেবেন। অরুণ যাদব বলেন, কারিনার মধ্যে মা সীতার কি গুন আছে যে সে এই রোল পাবে? একই সাথে উনি হিন্দুদের আস্থা নিয়ে খেলা করছে বলে বলিউডের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
The post মা সীতার রোলের জন্য ১২ কোটি চাইলেন তৈমুরের আম্মি! চটে গিয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা first appeared on India Rag .from India Rag https://ift.tt/3wnhmuB
Bengali News