ওয়েবডেস্কঃ একটি প্রতিস্থিত হিন্দু-আমেরিকান ফাউন্ডেশন (Hindu American Foundation) অভিযোগ করেছে যে, বাংলাদেশে (Bangladesh) ১৯৭১-এর গণহত্যায় পাকিস্তানি (Pakistan) সেনার মুখোশ খোলা একটি ওয়েবসাইট শুরু করায় পাকিস্তান তাঁদের হুমকি দিয়েছে। পাকিস্তান তাঁদের ওয়েবসাইট ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার ফতোয়া জারি করেছে।
হিন্দু আমেরিকার ফাউন্ডেশন (HAF) জানিয়েছে যে, তাঁরা পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (PTA) এর ওয়েব অ্যানালাইসিস ডিভিশনের তরফ থেকে একটি চিঠি পেয়েছে, যেখানে বাঙালি হিন্দু গণহত্যা নামের একটি ওয়েব সাইটকে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছে যে, ওই ওয়েবসাইটে পাকিস্তানি সেনার নরসংহার সম্পর্কিত তথ্য ছিল।
HAF একটি বয়ানে বলেছে, চিঠিতে আমাদের বলা হয়েছে যে, পাকিস্তান সরকার HAF-এর ওই ওয়েবসাইটিকে পাকিস্তানে ব্লক করে দেবে। প্রায় ১০ মাস চলা এই গণহত্যায় ২০-৩০ লক্ষ মানুষের প্রাণ গিয়েছিল। দুই থেকে ৪ লক্ষ মহিলার ধর্ষণ হয়েছিল আর এক কোটির বেশি মানুষ প্রাণ ভয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়েছিল। নিগৃহীত মানুষদের মধ্যে বেশীরভাগই হিন্দু ছিল।
যদিও, HAF ওই ওয়েবসাইটটি বন্ধ করবে না বলে জানিয়ে দিয়েছে। HAF-এর সদস্য দীপালি কুলকর্নি বলেন, ‘পাকিস্তান সরকারের একটি সম্মানিত আমেরিকান সংগঠনকে ভয় দেখিয়ে চুপ করানোর প্রচেষ্টা তাঁদের আমেরিকান আর হিন্দু বিরোধী হওয়ার প্রমাণ দেয়।” HAF জানিয়েছে, ইতিমধ্যে পাকিস্তান তাঁদের ওয়েবসাইটটিকে তাঁদের দেশে ব্লক করে দিয়েছে।
The post ১৯৭১-এর বাংলাদেশ হিন্দু গণহত্যার মুখোশ খোলায় হিন্দু সংগঠনকে হুমকি পাকিস্তানের first appeared on India Rag .from India Rag https://ift.tt/34uQmgB
Bengali News