নয়া দিল্লীঃ উত্তর প্রদেশের প্রয়াগরাজের শিক্ষা প্রতিষ্ঠান SHUATS-এর উপাচার্য ডঃ রাজেন্স্র বিহারি লাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে অন্ধ বিশ্বাস ছড়ানোর কাজ করেন। Sam Higginbottom University of Agriculture, Technology and Science (SHUATS) এর উপাচার্য গেরুয়া বসনে যিশু দরবার খোলেন। এরকমই এক দরবারে তিনি বলেন, ‘যিশুর নাম নিয়ে আমি এই মহামারীকে বকছি, থেমে যাও … আমাদের লোকেদের আর নিশানা করবে না”। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভাইরাল ভিডিওতে উপাচার্য রাজেন্দ্র বলেন, ‘আমি করোনার অধিকার সমাপ্ত করছি। তুমি যেখান থেকে এসেছ, যিশুর নাম নিয়ে তোমাকে সেখানেই পাঠিয়ে দিচ্ছি। আজ এই সময় থেকেই এই শয়তান মহামারী আমাদের দেশ ছেড়ে চলে যাবে।” এই অনুষ্ঠানে তিনি গেরুয়া বসন পরে ছিলেন। উনি নিজেকে হিন্দু সন্ন্যাসী দেখাতেই গেরুয়া বসন পরেছিলেন বলে দাবি করা হচ্ছে।
ভিডিওতে উপাচার্য রাজেন্দ্র বলেন, ‘ঝড়কে বকুন, রোগীদের চাঙ্গা করুন। দুষ্ট আত্মাগুলোকে বের করে দিন। যিশুর নাম নিলে সব ঠিক হয়ে যাবে।” বলে দিই, প্রতি সপ্তাহের রবিবার করে উপাচার্য রাজেন্দ্র এই চমৎকারী অনুষ্ঠান করেন। অনেকের দাবি, উনি গরিব হিন্দুদের নিজের অনুষ্ঠানে ডেকে তাঁদের খ্রিষ্টান ধর্ম গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেন।
ইউটিউবে ‘যিশু দরবার” নামের ওনার একটি চ্যানেল আছে। যেখানে ওনার ভাষণ আপলোড হয়। ওই চ্যানেলে ৪০০-র মতো ভিডিও আছে।
The post ‘যিশু দরবারে” হুকুম দিয়েই করোনা তাড়ান উপাচার্য, নিজেকে হিন্দু সন্ন্যাসী বোঝাতে পরেন গেরুয়া বসন first appeared on India Rag .from India Rag https://ift.tt/3bZoZiN
Bengali News