-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কড়া পদক্ষেপ নিন! বাংলার হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ১৪৬ জন বিদ্বজনের চিঠি রাষ্ট্রপতির কাছে

- May 24, 2021


কলকাতাঃ ২ মে বিধানসভার ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত হিংসার খবর উঠে আসছিল। বিরোধী দল বিশেষ করে বিজেপির কর্মীরা এই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন। এমনকি বিজেপির অনেক কর্মীরা এখনও ঘরবাড়ি ছাড়া বলে দাবি করছে বঙ্গ বিজেপির নেতৃত্বরা। এমনকি এর আগে কোচবিহারে বহু বিজেপি কর্মী প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পাশের রাজ্য অসমেও পালিয়ে গিয়েছিল। রাজ্যপাল জগদীপ ধনকড় নিজে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করে আসেন।

এরপর রাজ্যপাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এলাকায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গেও দেখা করতে যান। সেখানে গিয়ে তিনি আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দেন, এবং সেখান থেকে তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাকে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করবেন না।” তৃণমূলের নেতা-মন্ত্রীরা রাজ্যপালের এই বক্তব্যের তুমুল সমালোচনা করেন, এবং বলেন তিনি বিজেপির কর্মী হিসেবে কাজ করছেন।

বলে দিই, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করা নিয়ে দুটি মামলা দায়ের হয়েছে। প্রথমটি করা হয়েছে একটি এনজিও-র তরফ থেকে, দ্বিতীয়টি একজন আইনজীবী করেছেন। আগামী সপ্তাহে মামলায় শুনানি রয়েছে। দুটি মামলাতেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা কথা তুলে ধরা হয়েছে। বলে হয়েছে ২ মে-র পর রাজ্যে আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে। এমনকি রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে শাসক দল আশ্রিত গুন্ডাদের সহযোগিতা করার অভিযোগ উঠেছে সেখানে।

আর এবার পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে চিঠি গেল স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। আইনজীবী, প্রাক্তন বিচারপতি, আমলা এবং রাষ্ট্রদূত সমেত ১৪৬ জন  বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি পাঠিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান পরস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে যে, রাজ্যের বর্তমান পরস্থিতি খুবই উদ্বেগজনক। এই পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করতে হবে।

The post কড়া পদক্ষেপ নিন! বাংলার হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ১৪৬ জন বিদ্বজনের চিঠি রাষ্ট্রপতির কাছে first appeared on India Rag .

from India Rag https://ift.tt/2SleKyu
Bengali News
 

Start typing and press Enter to search