কলকাতাঃ নির্বাচনের ১১ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। আগামী ২৬ এপ্রিল ওনার বিধানসভা কেন্দ্রে নির্বাচন ছিল। আর তাঁর আগেই তিনি প্রয়াত হলেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার জঙ্গিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছিল ওনাকে। সেখানে ওনার শারীরিক অবস্থার অবনতি হলে ওনাকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ রেজাউল হক কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়। বৃহস্পতিবার সকাল পাঁচটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিগত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা যায়। বুধবার ওনার করোনার রিপোর্ট পজেটিভ আসে। এরপরই ওনাকে জঙ্গিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়। আজ সকালেই তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
The post ভোটের আগে প্রাণ কাড়ল করোনা! প্রয়াত হলেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3aeH8Z1
Bengali News