কলকাতায় আয়োজিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী অনুষ্ঠানে মমতা ব্যানার্জীর ভাষণ দেওয়ার আগে কিছুজন জয় শ্রী রাম শ্লোগান দেন। যারপর মমতা ব্যানার্জী বলেন যে এতে তিনি অসম্মানিত হয়েছেন তাই তিনি ভাষণ দেবেন না। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ‘মমতা ব্যানার্জীকে জয় শ্রী রাম’ হ্যাশট্যাগ ট্রেন্ড হতে শুরু করে।
কলকাতায় হওয়া এই শ্লোগান বিতর্ক নিয়ে এখন একের পর এক মন্তব্য সামনে আসছে। তৃণমূল সাংসদ নুসরত জাহান মমতা ব্যানার্জীর সামনে শ্লোগানবাজি সম্পর্কে মন্তব্য করেছেন। নুসরত জাহান বলেছেন, রামের নাম গলা মেলানোর জন্য বলুন, গলা চেপে ধরার জন্য বলবেন না।
নুসরত জাহান বলেছেন, আমি সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক ও ধার্মিক শ্লোগানের তীব্র নিন্দা জানাচ্ছি। যে অনুষ্ঠানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো মহান স্বাধীনতা সংগ্রামীর জন্ম জয়ন্তী পালন করা হচ্ছিল সেখানে এই ধরনের শ্লোগান দেওয়া অনুচিত বলে মন্তব্য করেন নুসরত জাহান। নুসরত জাহান টুইট করে বিজেপির উপর আক্রমণ করেছেন এবং সেভ বেঙ্গল ফরম বিজেপি হ্যাশট্যাগ করেছেন।
राम का नाम गले लगाके बोले ना कि गला दबाके ।
I strongly condemn shouting of political and religious slogans at Government Functions to celebrate legacy of Freedom Fighter Netaji Subhash Chandra Bose on his 125th birth anniversary celebrations. #SaveBengalFromBJP #Shame— Nusrat Jahan Ruhi (@nusratchirps) January 23, 2021
https://platform.twitter.com/widgets.js
নুসরত জাহান এর পাশাপাশি পার্থ চাটার্জীও এই ইস্যুতে নিন্দা জানিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে বিজেপিকে আক্রমন করেছেন। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে এই ধরনের কান্ড করে বিজেপি নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানকে কালিমালিপ্ত করেছে।অন্যদিকে বিজেপি নেতারা এই ইস্যুতে মমতা ব্যানার্জীর প্রতিক্রিয়াকে দোষারোপ করেছেন। বিজেপি নেতা চন্দ্র কুমার বসু বলেছেন জয় শ্রী রাম শ্লোগান শুনে কারো গাত্র দাহ হওয়া উচিত নয়।
The post ‘গলা টিপে নয়, গলা মিলিয়ে রামের নাম বলুন’- শ্লোগান বিতর্কে বিজেপিকে আক্রমন নুসরত জাহানের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2MhE6dB
Bengali News