প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাজধানী দিল্লীতে শান্তিপূর্ন কৃষক আন্দোলনের নামে যে উপদ্রব করা হয়েছে তা কৃষক নেতাদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া অ্যাকশন নিতে বাধ্য করেছে। তবে শুধু নেতাদের বিরুদ্ধে নয়, ভুয়ো খবর ছড়ানোর জন্য বেশকিছু সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। গুজব ছড়ানো, হিংসকে উস্কানি দেওয়ার মতো কাজে অপরাধের জন্য বেশকিছু সাংবাদিক পুলিশের রাডারে রয়েছে।
এবিপি সাংবাদিক বিকাশ ভাদুরিয়া টুইট করে এ বিষয়ে জানিয়েছেন। অঙ্কিত জৈন নামের এক সক্রিয় টুইটার হ্যান্ডেল থেকেও FIR কপি শেয়ার করা হয়েছে। FIR কপি শেয়ার করে অঙ্কিত জৈন লিখেছেন, ভুয়ো তথ্য পরিবেশন করার জন্য মহারাজজির উত্তরপ্রদেশে রাজদীপ, শশী থারুর সহ বেশকিছুজনের বিরুদ্ধে রাজদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। মোট ১১ জনের বিরুদ্ধে রাজদ্রোহের মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
किसान आंदोलन: कई पत्रकार भी पुलिस के रडार पर, अफ़वाह फैलाने, हिंसा भड़काने की कोशिश के मामले दर्ज हो सकते है.
— Vikas Bhadauria (ABP News) (@vikasbha) January 28, 2021
https://platform.twitter.com/widgets.js
এছাড়াও ন্যাশনাল হেরাল্ড এর বরিষ্ট সাংবাদিক মৃনাল পাণ্ডে, করবা পত্রিকার জাফর আগা, পরেশনাথ সহ বেশকিছু সাংবাদিক UP পুলিশের রাডারে রয়েছে। জানিয়ে দি, ২৬ শে জানুয়ারি পুলিশের ছবিকে খুবই নেগেটিভ ভাবে দেখানোর প্রয়াস হয়েছিল তথা হিংসাকে উস্কানি দেওয়ার চেষ্টা হয়েছিল। সম্প্রতি আইপিএস অফিসার নাগেশ্বর রাও এক ভিডিও পোস্ট করে বলেছিলেন যে রাজদীপ ভারত বিরোধী কাজ করছে তথা সরকারের বিরুদ্ধে যুদ্ধকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। দিল্লী পুলিশের উচিত অবিলম্বে রাজদীপকে হেফাজতে নেওয়া।
Sedition case against Rajdeep, Shashi Tharoor and others in Maharaj ji’s Uttar Pradesh for sharing fake news. pic.twitter.com/nSktZgoyzN
— अंकित जैन (@indiantweeter) January 28, 2021
https://platform.twitter.com/widgets.js
ভিডিওতে রাজদীপকে এক ভুয়ো খবর পরিবেশন করতে দেখা যাচ্ছে। ভিডিওতে রাজদীপ দাবি করছেন যে এক কৃষক পুলিশের গুলিতে মারা পড়েছে। যদিও রাজদীপের সেই দাবি একবারে ভুয়ো প্রমাণিত হয়েছে। আসলে কৃষক তীব্র গতিতে ট্রাক্টর চালাতে গিয়ে পাল্টি খেয়ে মারা পড়েছিল। যেটাকে পুলিশের গুলিতে নিহত বলে দাবি করেছিলেন রাজদীপ।
The post রাজদীপ, শশী থারুর সহ ১১ জনের উপর চাবুক চালালো যোগী প্রশাসন, দায়ের হলো দেশদ্রোহের মামলা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2MbNHCM
Bengali News