কলকাতাঃ কিছুদিন আগে বোলপুরে আমিত শাহের রোড শোয়ের পাল্টা পথযাত্রা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার ওই পদযাত্রায় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে দেখা না গেলেও, ওনার পাশে ছিলেন বীরভূমের অন্যতম তৃণমূল তারকা সাংসদ শতাব্দী রায়। এবার তৃণমূলের সাংসদ ফেসবুকে এমন এক পোস্ট করলেন যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
শতাব্দী রায় ফ্যান ক্লাব নামের এক ফেসবুক পেজের তরফ থেকে পোস্ট করে লেখা হয়, ‘ বীরভূমে আমার নির্বাচন কেন্দ্রের মানুষের প্রতি- 2021 খুব ভালো কাটুক। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।এলাকার সঙ্গে আমার নিয়মিত নিবিড় যোগাযোগ। কিন্তু ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আমি তাঁদের বলছি যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই।”
ওই পেজে আরও লেখা হয়, ‘বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানলে আমি যাব কী করে? এ নিয়ে আমারও মানসিক কষ্ট হয়। গত দশ বছরে আমি আমার বাড়ির থেকে বেশি সময় আপনাদের কাছে বা আপনাদের প্রতিনিধিত্ব করতে কাটিয়েছি, আপ্রাণ চেষ্টা করেছি কাজ করার, এটা শত্রুরাও স্বীকার করে। তাই এই নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সঙ্গে পুরোপুরি থাকতে পারি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। 2009 সাল থেকে আপনারা আমাকে সমর্থন করে লোকসভায় পাঠিয়েছেন। আশা করি ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা পাব। সাংসদ অনেক পরে, তার অনেক আগে থেকেই শুধু শতাব্দী রায় হিসেবেই বাংলার মানুষ আমাকে ভালোবেসে এসেছেন। আমিও আমার কর্তব্য পালনের চেষ্টা করে যাব। যদি কোনো সিদ্ধান্ত নিই আগামী 16 জানুয়ারি 2021 শনিবার দুপুর দুটোয় জানাব।”
শতাব্দী রায় ফ্যানক্লাবের এই পোস্ট ঘিরে নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে। তাহলে কি এবার অনুব্রতর গড় বীরভুমে তৃণমূলে ভাঙন ধরছে? নির্বাচনের আগে অস্বস্তিতে শাসক দল।
The post ফেসবুকে দলের বিরুদ্ধেই মুখ খুললেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, অনুব্রত গড়ে বড়সড় ভাঙনের ইঙ্গিত first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3nEwRZX
Bengali News