-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পাঞ্জাবের কৃষকরা কুড়ুল দিয়ে কাটছে jio টাওয়ারের বিদ্যুৎ কানেকশন! ভাইরাল হলো ভিডিও

- December 26, 2020

নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়ে উঠেছে। এই পরিপ্রেক্ষিতে আন্দোলনরত কৃষকরা রিলায়েন্স পেট্রোল পাম্প এবং জিও বয়কট করার ঘোষণা করেছিল। এছাড়াও সম্প্রতি কৃষকরা রিলায়েন্স মলের সামনেও বিরোধ প্রদর্শন করেছে। এখন আন্দোলনকে আরো জোরদার করে পাঞ্জাবের কৃষকরা জিও টাওয়ারকে টার্গেট করতে শুরু করেছে।

পাঞ্জাব থেকে বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে কৃষকদের জিও টাওয়ারের বিদ্যুৎ কানেকশন কেটে দিতে দেখা যাচ্ছে। এশিয়ানেটের খবর অনুযায়ী, রিলায়েন্স এর মলের সামনে বিরোধ প্রদর্শন, পেট্রোল পাম্প বয়কটের পর এবার টেলিকম কোম্পানি জিও টাওয়ারে যাওয়া বিদ্যুৎ কাটা শুরু করেছে কৃষকরা।

ভাইরাল হওয়া এক ভিডিতে দেখা যাচ্ছে কৃষকরা কুড়াল দিয়ে জিও টাওয়ারে যাওয়া বিদ্যুৎ কানেকশন কাটছে। পাঞ্জাবের নওনশাহার, ফিরোজপুর, মনসা, বার্নালা, ফাজিলকা, পাতিয়ালা এবং মোগা জেলায় বিগত ৩ দিনে বহু জায়গায় জিও এর বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

https://platform.twitter.com/widgets.js

তবে লাগাতার এমন ঘটনা সামনে আসার পর অনেকে আন্দোলনের পেছনে কারা আছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কৃষকদের সামনে রেখে অন্য কারা দেশের পরিষেবা ব্যাবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে তাই নিয়ে উঠছে প্রশ্ন।

The post পাঞ্জাবের কৃষকরা কুড়ুল দিয়ে কাটছে jio টাওয়ারের বিদ্যুৎ কানেকশন! ভাইরাল হলো ভিডিও first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3rpkN25
Bengali News
 

Start typing and press Enter to search