-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

‘বাঁচতে চাইলে ভারত যা, দেশে থাকলে মরতে হবে’- বাংলাদেশে এক হিন্দু পরিবারের বাড়ি ভাঙচুরের পর দেওয়া হল হুমকি

- December 24, 2020


বাংলাদেশে নানা অজুহাতে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা এখন নিয়মিত হয়ে উঠেছে। ভুয়ো ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নিরীহ হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, মেধাবী হিন্দু ছাত্র ছাত্রীদের উপর মিথ্যা অভিযোগ লাগিয়ে বিশ্ববিদ্যালয় থেকে নির্বাসিত করার মতো ঘটনা প্রায় সামনে আসে। এখন আরো এক তাজা ঘটনা যেখানে এক সংখ্যালঘু হিন্দু পরিবারের বাড়ি ভাঙচুর করা হয়েছে। একইসাথে হিন্দু পরিবার যেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় তার জন্য হুমকি দেওয়া হয়েছে।

ঘটনা, বাংলাদেশের ঠাকুরগাঁও এর বলিয়াডাঙ্গী উপজেলার শিধোর গ্রামের। যেখানে এক হিন্দু পরিবারের উপর হামলা চালায় উন্মাদী কট্টরপন্থী বাহিনী। যারা হামলা চালিয়েছিল তাদের নেতৃত্ব দিয়েছিল খদেমুল ইসলাম নামের এক কুখ্যাত উন্মাদী।

গত সোমবার রাতের অন্ধকারে এই হামলা চালানো হয়েছে। হিন্দু পরিবার সম্প্রতি এক নতুন বাড়ি নির্মাণ করেছিল। সেই বাড়ির উপর আক্রমণ হানে উন্মাদী বাহিনী। জানিয়ে দি, সুশেন চন্দ্রবর্মন গং নামের হিন্দু ব্যাক্তি তার পৈতৃক সম্পত্তির উপর বাড়ি নির্মাণ করেছিল।

খদেমুল ইসলাম নামের উন্মাদী তার দলবল নিয়ে এসে হিন্দু বাড়ির উপর হামলা চালায়। হামলার দরুন নব নির্মিত বাড়ি ধ্বংসস্থূপে পরিণত হয়। লাঠি সোটা, লোহার হাম্বার দিয়ে এই হামলা চালানো হয়েছিল।

সুশেন চন্দ্রবর্মনের কাছে উন্মাদীরা ২ লক্ষ ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা হুমকি দেয় যে, যদি হিন্দু পরিবার ভারত না চলে যায় তাহলে প্রাণ হারাতে হবে। ঘটনার পর সুশেন কেঁদে ফেলেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি করেন।

The post ‘বাঁচতে চাইলে ভারত যা, দেশে থাকলে মরতে হবে’- বাংলাদেশে এক হিন্দু পরিবারের বাড়ি ভাঙচুরের পর দেওয়া হল হুমকি first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2KtpgAa
Bengali News
 

Start typing and press Enter to search