-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দিলিপ ঘোষ বড়ো ভয়ংকর ভাইরাস, ওর মতো ভাইরাস পশ্চিমবঙ্গে কেউ নেই: অনুব্রত মন্ডল

- November 21, 2020


নিজের মন্তব্যের জন্য মিডিয়ার শিরোনামে এবং সোশ্যাল মিডিয়ার চর্চায় প্রায়শই জায়গা করে নেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। এখন বাংলার রাজনীতি নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন লাগাতার তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্বের উপর নেতাদের মন্তব্য সামনে আসছে।

বাংলায় রাজনীতি প্রসঙ্গে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল আরো একবার তার ফুলফর্মের সাথে বিজেপির উপর আক্রমণ করতে নেমে পড়েছে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল দিলীপ ঘোষের উপর আক্রমণ করে উনাকে গোবর মাখিয়ে জলে স্নান করানোর কথা বলেছেন। পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ সবথেকে বড়ো ভাইরাস এবং উনার থেকে বড়ো ভাইরাস কেউ নেই বলে মন্তব্য করেছেন অনুব্রত মন্ডল।

অনুব্রত মন্ডল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তৃণমূলে আসার জন্য আহ্বান জানিয়েছেন। পরক্ষণেই দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেছেন, ও বড়ো ভয়ঙ্কর ভাইরাস, ওকে গোবর মাখিয়ে ডোবার জলে স্নান করাতে হবে। তৃণমূল নেতা বলেন, দিলীপ ঘোষের গোবর মাখার স্বভাব আছে, তাই গোবর মেখে স্যানিটাইজ হয়ে যাবে।

অনুব্রত মন্ডল বলেছেন, আমি দিলীপ ঘোষকে বলছি তুমি তৃণমূলে এসো আমদের বুথের লোক তোমাকে পার্টিতে নিয়ে নেবে। শনিবার দিন ইলামবাজারের এক সভা থেকে অনুব্রত মন্ডল দিলীপ ঘোষের উপর আক্রমন করেন। দিলীপ ঘোষ পাল্টা অনুব্রত মন্ডলের উপর আক্রমণ করেন এবং স্পিকারের ভলিউম লাগাতার কমছে বলে কটাক্ষ করে।

The post দিলিপ ঘোষ বড়ো ভয়ংকর ভাইরাস, ওর মতো ভাইরাস পশ্চিমবঙ্গে কেউ নেই: অনুব্রত মন্ডল first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3nFlG3E
Bengali News
 

Start typing and press Enter to search