হাথরস কান্ডের উপর রাজনীতি চরমে পৌঁছে গেছে। প্রতিবাদের নামে রাজনৈতিক নেতারা নিজেদের প্রোপোগান্ডা চালাতে শুরু করেছে। যোগী সরকারকে বদনাম করতে মিডিয়াকে ১০০ কোটি টাকা ফান্ড করার গোপন তথ্যও সামনে এসেছে। সব মিলিয়ে যোগী সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে এক বিশেষ গ্যাং।
এই পরিপ্রেক্ষিতে কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা ভাদ্রা শনিবার হাথরসে নির্যাতিতার পরিবারের বাড়ি পৌঁছেছিলেন। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সাথে হাথরসের গিয়েছিলেন পূর্ব কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ শশী থারুর। শশী থারুরের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখনে কংগ্রেস পুরো রাজনীতির পর্দাফাঁস হয়েছে।
শশী থারুরের ভিডিও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কেন হাথরস গেছিলেন। শশী থারুর হাথরসে গিয়ে মিডিয়া কর্মীদের সাথে কথা বলেছিল। সেখানে তিনি কংগ্রেসের আসল উদেশ্য উদঘাটিত করেন। শশী থারুর স্পষ্ট ভাষায় বলেন, এটাই সুযোগ রাজনীতি করার।
শশী থারুরকে প্রশ্ন করা হয়েছিল, কংগ্রেস হাথরস নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ উঠছে। আপনারা রাজনীতি করেছেন। উত্তরে শশী থারুর বলেন, এটাই রাজনীতি করার সুযোগ। উনি আরো বলেন, গণতন্ত্রে রাজনীতি করা কি নিষেধ। এটাই তো সুযোগ।
The post রাজনীতি করার এটাই সুযোগ! হাথরস প্রসঙ্গে বেফাঁস মন্তব্য কংগ্রেস নেতা শশী থারুরের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/34xcTZU
Bengali News