-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দুর্গাপুজো উপলক্ষে ফেসবুকে ছবি পোস্ট করে কট্টরপন্থীদের নিশানায় তৃণমূল সাংসদ মিমি

- October 19, 2020


কলকাতাঃ ধর্মীয় উন্মাদনার শিকার তৃণমূলের (All India Trinamool Congress) হেভিওয়েট সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সম্প্রতি তিনি দুর্গা পুজো উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন। আর সেই ছবিতে ধর্মীয় মৌলবাদীরা তৃণমূল সাংসদ মিমিকে সরাসরি আক্রমণ করে বসল। উল্লেখ্য, দুর্গা পুজো উপলক্ষে একটি নির্মীয়মাণ দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন মিমি। আর সেই ছবি পোস্ট করতেই শুরু হল হাঙ্গামা।

তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে অশাব্র ভাষায় গালিগালেজের সাথে সাথে ওনাকে সানি লিওনের সাথে তুলনা করা হয়। তৃণমূল সাংসদকে আক্রমণ করতে গিয়ে হিন্দুদের ভাবাঘেতে আঘাত করা হয়। তবে সাংসদ মিমি চক্রবর্তীকে আক্রমণকারীরা বেশির ভাগই বাংলাদেশি। মিমির ছবিতে নুরুল নামের এক ব্যাক্তি কমেন্ট করেন যে, ‘আপনি সুন্দর ড্রেস পরেছেন, কিন্তু আপনার পিছনে মুর্তির গায়ে কিছুই নেই।” সাকিব মোল্লা নামের একজন সাংসদ মিমি চক্রবর্তীকে সানি লিওনের সাথে তুলনা করে বলে, ‘নব্বই দশকের সেই নিষ্পাপ ছোট মেয়েটা, আজ বিংশ শতাব্দীতে এসে সানি লিয়ন এর মতো উজ্জলতা আর আলো দিচ্ছে এই বাংলায়।”

মিমির ছবিতে মান্নান আহমেদ নামের এক ফেবসুক ব্যাবহারকারী লেখে, ‘তোদের দেবী মা উলঙ্গ কেনো….. তোদের শিক্ষার কোনোই দাম আসবেনা…. শুধু তালি ই পাবি বাকি সব ভিত্তি হীন……।” তৈহুদুল ইসলাম নামের এক ব্যাক্তি কমেন্টে লেখে, ‘আপনাদের মা কে কাপড় পড়ানো হয় নি কেনো আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, আর সেই সাথে সাথে আপনাদের মায়ের উলঙ্গ পিক ফেসবুকে আপলোড দেওয়ার কারনে আমি আপনার বিরুদ্ধে মানহানীর মামলা করবো, মাননীয় এমপি।”

জানিয়ে দিই, এটাই প্রথম না যে কোনও দেবদেবীর মূর্তির সাথে ছবি দিয়ে এমন ভাবে কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হল তৃণমূলের সাংসদদের। এর আগে তৃণমূলের আরেক হেভিওয়েট সাংসদ নুসরত জাহান মহালয়া উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দেবী দুর্গা সেজে পোস্ট করায় মৌলবাদীদের রোষের মুখে পড়তে হয় ওনাকে। ওনার বিরুদ্ধে ইসলাম ধর্ম মেনে না চলার অভিযোগ করা হয়। এমনকি ওনাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।

The post দুর্গাপুজো উপলক্ষে ফেসবুকে ছবি পোস্ট করে কট্টরপন্থীদের নিশানায় তৃণমূল সাংসদ মিমি first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3m4tXNP
Bengali News
 

Start typing and press Enter to search