-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সবাই দেখছেন তো কিভাবে বিজেপির গুন্ডারা আমাদের বাংলায় দাঙ্গা করছে! টুইট করে বললেন পার্থ চ্যাটার্জী

- October 10, 2020


নবান্ন চলো অভিযানের উপর পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকে প্রশ্ন তুলে বলেছেন যে রাজ্যে যখন একের পর এক ট্রেন জ্বালানো হচ্ছিল তখন এত সক্রিয়তা কোথায় ছিল। শিখ দেশরক্ষীর পাগড়ি খুলে যাওয়া নিয়েও পশ্চিমবঙ্গ পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে নেটিজনরা। এক টুইটার ইউজার পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করে লিখেছেন, “পাগড়ি ছিল তাই খুলে পেটানো হয়েছে, ফেজ টুপি থাকলে বাড়িতে টিকিয়াপাড়ার মতো চাল, ডাল, আলু পাঠিয়ে দেওয়া হতো।”

সাধারণ জনগণের সাথে সাথে হরভজন সিং, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মতো ব্যক্তিত্ব পুলিশের উপর ক্ষোভ প্ৰকাশ করেছেন। তবে এর মধ্যেই তৃণমূলের নেতা কর্মীরা রাজনৈতিক আক্রমন করতে মেতে উঠেছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী অবধি শিখ ব্যাক্তির পাগড়ি খোলা নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকেননি।

https://platform.twitter.com/widgets.js

শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এক নিউজ পোর্টালের লিংক নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। যেখানে লেখা রয়েছে- নবান্ন অভিযানে হাওড়া ময়দানে বিজেপি কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, দাবি পুলিশের। লক্ষণীয় বিষয় যে, নিউজ পোর্টালটি যে ছবি শেয়ার করেছে সেখানে শিখ দেহরক্ষীকে দেখা যাচ্ছে।

https://platform.twitter.com/widgets.js

লিংক শেয়ার করে পার্থ চ্যাটার্জী লিখেছেন, “সবাই দেখেছেন তো কিভাবে বিজেপির গুন্ডারা আমাদের বাংলায় দাঙ্গা করছে? বাংলাকে এই দাঙ্গাবাজি থেকে সুরক্ষিত রাখুন।” প্রসঙ্গত রাজনীতি করতে গিয়ে পার্থ চ্যাটার্জী যে ভুল তথ্য দিয়েছেন তা নিয়ে উনি পরে কোনো টুইট করেননি।

The post সবাই দেখছেন তো কিভাবে বিজেপির গুন্ডারা আমাদের বাংলায় দাঙ্গা করছে! টুইট করে বললেন পার্থ চ্যাটার্জী first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3df3Lgn
Bengali News
 

Start typing and press Enter to search