-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রাক্তন সৈনিককে একজন আতঙ্কবাদীর মতো নিগ্রহ করেছে পশ্চিমবঙ্গের পুলিশ! গুরুতর অভিযোগ অকালি দলের

- October 11, 2020

ভারতে শিখ পাগড়িকে দেশের মাথার পাগড়ি বলা হয়। তবে বিজেপির নবান্ন চলো অভিযানের দিন এক বিজেপি নেতার দেহরক্ষী বলবিন্দর সিং এর পাগড়িকে যেভাবে অসম্মান করা হয়েছে তা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশকে কাঠগড়ায় অনেকে। শিখ দেহরক্ষীর চুল টানতে টানতে তাকে মারধর করা হয়েছে। পুলিশ টেনে পাগড়ি খুলেছে বলেও অভিযোগ উঠেছে। যদিও পশ্চিমবঙ্গ পুলিশ অভিযোগ খারিজ করেছে এবং বলেছে যে আপনাআপনি পাগড়ি খুলে গেছে।

তবে শুধু পাগড়ি খোলা নয়, শিখ দেহরক্ষীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে বলে অভিযোগ রয়েছে। আর এই নিয়ে দেশের শিখ সম্প্রদায়ের মানুষজন আক্রোশ প্রকাশ করেছে। শিখ দেহরক্ষীর সাথে যে জঘন্য ব্যাবহার করা হয়েছে তা নিয়ে অকালি দল পশ্চিবঙ্গ পুলিশের বিরুদ্ধে মুখর হয়েছে। অকালি দলের নেতা মনজিন্দার সিং শিরসা মমতা ব্যানার্জীর কাছে আর্জি জানিয়েছেন বলবিন্দর সিংকে মুক্ত করে পুলিশের বিরুদ্ধে তদন্ত শুরু করতে। অকালি দলের নেতারা কলকাতা পৌঁছেছেন এবং রাজ্যপালের সাথে দেখা করেছেন।

https://platform.twitter.com/widgets.js

মনজিন্দার সিং শিরসা বলেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর শিখ পাগড়ি নিয়ে কবিতা লিখেছিলেন। বাংলা ও পাঞ্জাবের একটা বিশেষ সম্পর্ক আছে। কারণ দেশ ভাগ হওয়ার সময় পাঞ্জাব আর বাংলাকে ভাগ করা হয়েছিল। বাংলাতে একের পর এক বীর জন্ম নিয়েছে এবং পাঞ্জাবেও একের পর এক বীর জন্ম নিয়েছে। তবে আজ পশ্চিমবঙ্গ পুলিশ যা করেছে তাতে বিশ্বজুড়ে শিখ সম্প্রদায়ের মানুষ দুঃখ প্রকাশ করেছেন।

https://platform.twitter.com/widgets.js

উনি আরো বলেছেন, বলবিন্দর সিং দেশের একজন প্রাক্তন সৈনিক যিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই লড়েছেন। তার পাগড়ি খুলে তাকে অসম্মান করা হয়েছে এবং পুলিশ তার বিরুদ্ধে এমন ধারা লাগিয়েছে যেগুলি আতঙ্কবাদীদের বিরুদ্ধে লাগানো হয়। বলবিন্দর সিং এর উপর অভিযোগ করা হয়েছে যে উনার কাছে অল ইন্ডিয়া লাইসেন্স নেই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উনার কাছে অল ইন্ডিয়ার লাইসেন্স আছে।

The post প্রাক্তন সৈনিককে একজন আতঙ্কবাদীর মতো নিগ্রহ করেছে পশ্চিমবঙ্গের পুলিশ! গুরুতর অভিযোগ অকালি দলের first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2In3exD
Bengali News
 

Start typing and press Enter to search