-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কঙ্গনাকে Y শ্রেণীর সুরক্ষা দিয়ে দেশের সম্পদের অপচয় করা হচ্ছে! মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের

- September 09, 2020

মহারাষ্ট্রের পালঘরে সাধুদের পিটিয়ে হত্যা হোক বা বলিউডে মাফিয়াদের উপদ্রব হোক, সবক্ষেত্রেই বার বার মুখ খুলেছেন কঙ্গনা রানাউত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরো তীব্রভাবে মুখর হয়েছে কঙ্গনা। অবশ্য
সুশান্ত বিতর্কের পর কঙ্গনা রানাউতের উপর শিবসেনার নেতারা যেন ক্ষেপে উঠেছে। প্রথমে সঞ্জয় রাউত কঙ্গনাকে হুমকি দিয়েছিলেন যা নিয়ে মিডিয়ায় তোলপাড় হয়েছিল। যারপর মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ কঙ্গনাকে হুমকি দিয়েছিলেন। শিবসেনার বিধায়ক কঙ্গনা রানাউতের পা ভাঙার হুমকি দিয়েছিলেন। যারপর কঙ্গনার ফলওয়াররা এবং তার পরিবার সুরক্ষার বিষয়ে চিন্তা প্রকাশ করেছিল।

যারপর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কঙ্গনাকে Y শ্রেণীর সুরক্ষা দেওয়ার বাবস্থা করা হয়। সঞ্জয় রাউত বলছিলেন যে কঙ্গনা যদি মহারাষ্ট্রে ঢুকে তাহলে তিনি দেখে নেবেন। এছাড়াও মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও কঙ্গনাকে মুম্বাইতে ঢুকতে না দেওয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে কঙ্গনা মুম্বই আসার ঘোষণা করে দিয়েছিলেন। সেই পরিপেক্ষিতে কেন্দ্রীয় সরকার কঙ্গনাকে বিশেষ সুরক্ষা প্রদান করেছিল।

তবে কঙ্গনাকে কেন সুরক্ষা প্রদান করা হয়েছে তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কঙ্গনাকে দেওয়া সুরক্ষার বিষয়ে মন্তব্য করে টুইট করেন। কঙ্গনাকে সুরক্ষা দেওয়া অর্থের অপচয় বলে মন্তব্য করেন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র টুইট লিখেন ভারতে প্রতি ১ লক্ষ জনসংখ্যায় ১৩৮ জন পুলিশ আছে। এই হিসেবে ভারত ৭১ টি দেশের মধ্যে শেষের দিক থেকে ৫ নাম্বারে আছে। তাহলে কেন দেশের সম্পদকে এমনভাবে ব্যাবহার করা হচ্ছে বলে প্ৰশ্ন তোলেন তৃণমূল সাংসদ।

https://platform.twitter.com/widgets.js

মহুয়া মৈত্র কঙ্গনাকে Y শ্রেণীর সুরক্ষা দেওয়াকে অর্থের অপচয় বলে টুইটারে লিখেছেন। প্রসঙ্গত, মুম্বই এয়ারপোর্টে নামতেই কঙ্গনা ব্যাপক জনসমর্থন পায়। শিবসেনার মুখোমুখি হয়ে কর্নি সেনা দাঁড়িয়ে যায় এবং কঙ্গনাকে সুরক্ষা দেওয়ার কথা বলে। এর পাশাপাশি বেশকিছু মহিলা কঙ্গনাকে সুরক্ষা দিতে একজোট হয়। অন্যদিকে কঙ্গনার বাড়ির সামনেও সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়।

The post কঙ্গনাকে Y শ্রেণীর সুরক্ষা দিয়ে দেশের সম্পদের অপচয় করা হচ্ছে! মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের first appeared on India Rag.

The post কঙ্গনাকে Y শ্রেণীর সুরক্ষা দিয়ে দেশের সম্পদের অপচয় করা হচ্ছে! মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2Rcdbz4
Bengali News
 

Start typing and press Enter to search