শিবসেনা, NCP ও কংগ্রেসের মিলিত সরকার মহারাষ্ট্রে রীতিমতো গুন্ডারাজ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পালঘর মামলা, সুশান্ত সিং রাজপুতের ঘটনা নিয়ে লাগাতার মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসছে। এখন এক নিউজ চ্যানেলের তরফে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তাজা অভিযোগ উঠেছে।
মহারাষ্ট্র পুলিশ টিভি নিউজ চ্যানেল রিপাবলিক ভারতের (Republic Bharat) রিিপোর্টার সহ ৩ জন কর্মচারীকে গ্রেফতার করেছেন। এই খবরটি রিপাবলিক চ্যানেলে নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে নিজেরাই জানিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন রিপোর্টার, একজন ক্যামেরাম্যান ও একজন ড্রাইভার রয়েছে।
বলা হয়, সংবাদমাধ্যম গণতন্ত্রের সদা-জাগ্রত প্রহরী, গণদেবতার বিচারশালায় সে নিপীড়িত মানুষের পক্ষে সমর্থন করে। গনতন্ত্রের মর্যাদা ধূলিলুণ্ঠিত হলে সংবাদমাধ্যমের নির্ভীক কন্ঠ সেখানে সোচ্চার হয়। তাই সংবাদমাধ্যম জনগনের পবিত্র গণতান্ত্রিক অধিকার-সংরক্ষণের সর্বদা দায়িত্বশীল অভিভাবক। কিন্তু এখন মহারাষ্ট্রে সেই সংবাদ মাধ্যমের গলা টিপে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
#FreeRepublicReporter | Massive clampdown on right to report: Republic Reporting team jailed by Maharashtra government, network will fight for justice. Republic re-iterates that the reporter will not reveal his source or story.
Full statement here – https://t.co/lgwXn3BT9w
— Republic (@republic) September 9, 2020
https://platform.twitter.com/widgets.js
রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক জানিয়েছেন, রিপোর্টার অনুজ কুমার, ক্যামেরাম্যান যশপলজিৎ সিং ও ওলা ক্যাব চালক প্রদীপ দিলীপ ধনবাদকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এই তিনজনকে অবৈধভাবে ৪ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে রিপাবলিক মিডিয়ায় তরফে জানানো হয়েছে। রিপাবলিক মিডিয়া জানিয়েছে যে তারা নিজেদের টিমকে আইনি সাহায্য করার জন্য যথা সম্ভব আইনি সাহায্য করবে।
#FreeRepublicReporter | Massive clampdown on right to report: 2 members of team Republic sent to police custody for 4 days without legal options.
Watch here – https://t.co/RZHKU3wOei pic.twitter.com/emOUfKh8ku
— Republic (@republic) September 9, 2020
https://platform.twitter.com/widgets.js
মহারাষ্ট্র সরকার গণতন্ত্রের হত্যা করছে বলে অভিযোগ উঠিয়েছে রিপাবলিকা মিডিয়া। তাদের তরফে বলা হয়েছে, যদি কোনো রিপোর্টার মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে রিপোটিং করে তাহলে সরকারের কোনো অধিকার নেই তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার। এটা গণতন্ত্রে সাংবাদিকের অধিকারের বিরুদ্ধে।
The post মহারাষ্ট্রে রীতিমতো গুন্ডারাজ! রিপাবলিক মিডিয়ার ২ সাংবাদিক সহ ৩ জনকে অন্যায়ভাবে গ্রেফতার first appeared on India Rag.
The post মহারাষ্ট্রে রীতিমতো গুন্ডারাজ! রিপাবলিক মিডিয়ার ২ সাংবাদিক সহ ৩ জনকে অন্যায়ভাবে গ্রেফতার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3bFptt7
Bengali News