-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

চালবাজ চীনের পর্দাফাঁস! গতকাল রাতে ফায়ারিংয়ের আসল কাহিনী জানালো ভারতীয় সেনা

- September 08, 2020

নয়া দিল্লীঃ চালবাজ চীনের (China) আরও একবার মুখোশ উন্মোচন হল। চীন পূর্ব লাদাখে (ladakh) সোমবার রাতে শুধু পরিস্থিতি বদলেরই চেষ্টা করেনি, তাঁরা ভারতীয় সেনা জওয়ানদের উস্কানোর জন্য হাওয়ায় ফায়ারিংও করেছিল। শুধু তাই নয়, চীন ভারতীয় সেনার বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করার মিথ্যে অভিযোগও করেছে। চীনের মুখোশ খুলতে ভারতীয় সেনা মঙ্গলবার বয়ান জারি করে। ভারতীয় সেনা জানিয়েছে যে, চীনের পিপলস লিবারেশন আর্মি এগিয়ে আসার জন্য উস্কানিমূলক গতিবিধি চালাচ্ছে। ভারত জানায়, আমরা শান্তি বজায় রাখতে চাই। তবে আমাদের দেশের দিকে আঙুল তুললে আমরা সবরকম পদক্ষেপ নিতে রাজি।

https://platform.twitter.com/widgets.js

বয়ান জারি করে সেনা জানায়, ‘চীন নিজের দেশের মানুষ আর আন্তর্জাতিক স্তরে সবাইকে ভুল বোঝানর চেষ্টা করছে। ভারত বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় চীনের সেনাক পিছু হটাতে আর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রতিবদ্ধ। আরেকদিকে চীন এগিয়ে আসার জন্য উস্কানিমূলক গতিবিধি চালাচ্ছে। ভারতীয় সেনা LAC পার করে নি আর না গুলি চালিয়েছে।”

https://platform.twitter.com/widgets.js

সেনা জানায়, ‘সাত সেপ্টেম্বর চীনের পিপলস লিবারেশন আর্মি আমাদের ফরোয়ার্ড পোস্টের পজিশনের পাশে পৌঁছানর চেষ্টা করে। আমাদের জওয়ানরা তাঁদের আটকালে, তাঁরা আমাদের জওয়ানদের উসকানি দিতে হাওয়ায় ফায়ারিং করে।”

ভারতীয় সেনা জানায়, ‘পিপলস লিবারেশন আর্মি বারবার চুক্তির লঙ্ঘন করছে আর আক্রমণাত্বক সামরিক অভ্যাস করছে। তাঁদের উসকানির পরেও আমাদের জওয়ানরা ধৈর্য আর শান্তি বজায় রেখেছে। আমরা শান্তি আর পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রতিবদ্ধ। কিন্তু জাতীয় অখণ্ডতাকে চ্যালেঞ্জ জানালে আমরাও তাঁদের যোগ্য জবাব দেবো।”

The post চালবাজ চীনের পর্দাফাঁস! গতকাল রাতে ফায়ারিংয়ের আসল কাহিনী জানালো ভারতীয় সেনা first appeared on India Rag.

The post চালবাজ চীনের পর্দাফাঁস! গতকাল রাতে ফায়ারিংয়ের আসল কাহিনী জানালো ভারতীয় সেনা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2DDqLIo
Bengali News
 

Start typing and press Enter to search