পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে বিজেপি সাংসদ অর্জুন সিং মঙ্গলবার রাতে একটি টুইট পোস্ট করেন। যেখানে
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি মন্দিরে মা কালীর প্রতিমা পুড়িয়ে দেওয়ার বিষয়ে উনি মন্তব্য করেন। সাংসদ অভিযোগ করেন, জিহাদি মানসিকতার কিছু লোক এই অপরাধ করেছে। অবশ্য মুর্শিদাবাদ পুলিশ এই ঘটনা নিয়ে অন্য কথা বলেছে তথা অর্জুন সিং এর দাবিকে অস্বীকার করেছে।
মুর্শিদাবাদ পুলিশের মতে সাধারণ আগুন লেগে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে যে এটা মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, ঘটনাটি ৩১ শে আগস্ট ও ১ সেপ্টেম্বরের মধ্যে হয়েছে। এই দুর্ঘটনায় শুধু মূর্তি নষ্ট হয়েছে বাকি মন্দিরের কোনো ক্ষতি হয়নি।

বিজেপি সাংসদ অর্জুন সিং অবশ্য ঘটনাটিকে নিয়ে মমতা ব্যানার্জীকে আক্রমন করেছেন। অর্জুন সিং বলেছেন, দিদির রাজনীতি হিন্দুদের ধর্ম ও সংস্কৃতির ক্ষতি করছে। অর্জুন সিং মা কালীর ছবি পোস্ট করে লিখেছেন, দেখুন কিভাবে এক ধার্মিক গ্রুপ মন্দিরের উপর আক্রমন করে মা কালীর মূর্তিকে জ্বালিয়ে দিয়েছে। এটা খুবই লজ্জাজনক।
As stated by mandir committee it was a fire accident. Temple authorities are taking necessary action. Local police and administration coordinating.
Do not share to anyone without verifying personally.
You may contact mandir committee for further details. pic.twitter.com/YTZJFwjWiE— Murshidabad Police (@MurshidabadPol1) September 1, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে মমতা সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ বহুবার উঠেছে। তোষণের কারণে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের মতো হতে চলেছে বলেও বিজেপি আগে অভিযোগ উঠিয়েছে।
The post জিহাদীরা মা কালীর মূর্তিতে আগুন লাগিয়েছে- বললেন অর্জুন সিং, দুর্ঘটনা বলে দাবি পুলিশের first appeared on India Rag.
The post জিহাদীরা মা কালীর মূর্তিতে আগুন লাগিয়েছে- বললেন অর্জুন সিং, দুর্ঘটনা বলে দাবি পুলিশের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/32OQOFe
Bengali News