-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আমরা ভারতের থেকে অনেকগুন বেশি শক্তিশালী, আমাদের সাথে পাঙ্গা নিয়ো না: হুমকি চাইনিজ এডিটরের

- September 01, 2020


বিগত কিছু দশকে চীনের সেনাকে কিভাবে সাহসী ও শক্তিশালী দেখানোর প্রোপাগান্ডা চলতো তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। চাইনিজ সেনা কাগজের সিংহ ছাড়া আর কিছুয় নয় তা ভারত প্রমান করে দিয়েছেন। গালভান উপত্যকায় চীনকে কোনঠাসা করার পর প্যানগং লেকেও চাইনিজদের মার দিয়েছে ভারতের সাহসী জওয়ানরা।

খবর আসছে যে ভারত দুটি পাহাড়ি এলাকায় দখল করে নিয়েছে। চীনের সেনাকে তাড়া দিয়ে ভারতীয় সেনা এই সাফল্য পেয়েছে। সেনা সুত্র অনুযায়ী, প্যাংগং লেকের দক্ষিণ অংশকে ভারত নিজেদের দখলে নিয়েছে। সেখানকার অনেক কয়েকটি পোস্টে এখন ভারতীয় সেনার জওয়ানরা মোতায়েন আছে। সুত্র থেকে জানা যায় যে, সবথেকে দুর্গম স্পাংগুর গ্যাপ, স্পাংগুর ঝিল আর তাঁর আশেপাশে চীনের সেনা দ্বারা বানানো রাস্তায়ও ভারতীয় সেনা নিজেদের ক্যাম্প বানিয়ে ফেলেছে।

ভারতীয় সেনার সাহস দেখে চীন রীতিমতো ঘাবড়ে গেছে এ নিয়ে সন্দেহ নেই। যার জন্য চীনের মিডিয়া প্রত্যেক বারের মতো আবারও বিষ উগরাতে শুরু করেছে। চীনের সবথেকে বড়ো সরকারী সংবাদপত্র গ্লোবাল টাইমসের সম্পাদক ভারতকে হুমকি দিয়েছে।

https://platform.twitter.com/widgets.js

গ্লোবাল টাইমসের এডিটর হু শিজিং ভারতকে হুমকি দিয়ে বলেছে যে তাদের সাথে পাঙ্গা যেন না নেয়। চাইনিজ সম্পাদক বলেছে, ভারত আমাদের সামনে কিছুই নয়, ভুল করেও যেন পাঙ্গা নে নেয়। হু শিজিং এর মতে ভারত চীনের সাথে পাঙ্গা নিলে ভুগতে হবে কারণ তারা নাকি ভারতের থেকে অনেকগুন বেশি শক্তিশালী। হু শিজিং এই সমস্ত ভুয়ো হুমকি এমন সময় দিচ্ছে যখন ভারতীয় সেনা নিজের বাহুবল প্রমান করে দিয়েছে এবং প্রয়োজনে আরো ভালোভাবে চাইনিজদের শিক্ষা দিতে প্রস্তুত আছে। প্রসঙ্গত, চীনের বিদেশমন্ত্রণালয় নরম সুর করে বলেছে যে তারা লড়াইতে উস্কানি দিতে চাই না বরং আলোচনার মাধ্যমে সমাধান চাই।

The post আমরা ভারতের থেকে অনেকগুন বেশি শক্তিশালী, আমাদের সাথে পাঙ্গা নিয়ো না: হুমকি চাইনিজ এডিটরের first appeared on India Rag.

The post আমরা ভারতের থেকে অনেকগুন বেশি শক্তিশালী, আমাদের সাথে পাঙ্গা নিয়ো না: হুমকি চাইনিজ এডিটরের first appeared on India Rag .



from India Rag https://ift.tt/32H0fGC
Bengali News
 

Start typing and press Enter to search