দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করার পর দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী দেহত্যাগ করেছেন। প্রণব মুখার্জী প্রায় ৫০ বছর ধরে রাজনীতির সাথে জুড়ে ছিলেন। কিন্তু উনার উপর কোনোরকম দাগ লাগেনি অথবা বলা চলে উনি স্বচ্ছতা বজায় রেখে গেছেন নিজের রাজনৈতিক জীবনে।
যোগ্যতা থাকা সত্ত্বেও উনাকে প্রধানমন্ত্রী পদের জন্য কংগ্রেস নির্বাচিত করেনি বলে অনেক রাজনৈতিক আলোচনা সময়ে সময়ে দেশে হয়েছে। প্রণব বাবু অবশ্য কোনো বিতর্কিত পতিক্রিয়া না দিয়ে নিজের কাজ লাগাতার করে গেছিলেন। প্রণব মুখার্জীর এমন ব্যক্তিত্ব যে অনেকজনকে প্রেরণা দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

প্রণব মুখার্জীর সর্গবাস হওয়ার পর দেশবাসী দুঃখ প্ৰকাশ করেছে এবং মানুষজন নিজের নিজের মতো করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। কিন্তু প্রণব মুখার্জীর স্বর্গবাস হওয়ার পর সাংবাদিক রাজদীপ সারদেশাই এমন কিছু করেছেন যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আসলে রাজদীপ সারদেশাই এর একটা টুইটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে প্রণব মুখার্জীর একটা পুরানো ভিডিও শেয়ার করে হাসির ইমোজি দিয়েছেন এবং মিস করবেন বলে লিখেছেন।
What Rajdeep Sardesai is doing? His entire journalism career is filled with fake news, slammed by someone.
Look at this interview. Ex President of India Pranab Mukharjee warned him for interrupting while he is talking. #ShameOnAajTak pic.twitter.com/hC8QBiKTDA— Manpreet Singh CHANDU ☬ (@nagasingh4) August 27, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রসঙ্গত, যে ভিডিওটি রাজদীপ টুইটার থেকে রিটুইট করেছেন সেটি এমনিতেই সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে রাজদীপ সারদেশাইকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ধমক দিচ্ছেন। প্রাক্তন রাষ্ট্রপতির কথার মাঝে কথা বলার জন্য প্রণব মুখার্জী ধমক দিয়েছিলেন। প্রণব বাবুর উত্তর সম্পূর্ণ না হতে হতেই রাজদীপ সারদেশাই উনাকে বাধা দিয়েছিলেন। যাতে অত্যন্ত রেগে উঠে অভ্যাস পরিবর্তন করতে বলেছিলেন প্রণব বাবু।
What's so funny about his demise @sardesairajdeep ? pic.twitter.com/zQmV85HWAK
— BALA (@erbmjha) August 31, 2020
https://platform.twitter.com/widgets.js
একইসাথে প্রণব মুখার্জী বলছিলেন, ” আপনি প্রাক্তন রাষ্ট্রপতির সাথে কথা বলছেন, অভ্যাস পরিবর্তন করুন। আমি নিজে থেকে এখানে আসিনি, আমাকে আমন্ত্রণ করা হয়েছে।” এখন প্রণব বাবুর সেই ভিডিও রিটুইট করে কেন রাজদীপ মহাশয় হাসির ইমোজি দিয়েছেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকে বিষয়টিকে প্রাক্তন রাষ্ট্রপতির অপমান বলে মনে করেছেন।
The post প্রণব মুখার্জীর মৃত্যুর পর হাসির ইমোজি দিয়ে টুইট করলেন রাজদীপ সারদেশাই! বিতর্ক সোশ্যাল মিডিয়ায় first appeared on India Rag.
The post প্রণব মুখার্জীর মৃত্যুর পর হাসির ইমোজি দিয়ে টুইট করলেন রাজদীপ সারদেশাই! বিতর্ক সোশ্যাল মিডিয়ায় first appeared on India Rag .
from India Rag https://ift.tt/31Jk6Wu
Bengali News